Home » ত্বকের নমনীয়তা এবং উজ্জ্বলতা বজায় রাখতে বাড়িতেই বানান ফলের ফেসপ্যাক

ত্বকের নমনীয়তা এবং উজ্জ্বলতা বজায় রাখতে বাড়িতেই বানান ফলের ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক, ২১ আগস্ট: ব্ল্যাকহেডস,দাগছোপ এবং ব্রণের সমস্যা বর্তমানে সবারই দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বকের নমনীয়তা আর থাকেনা। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন,অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি বাড়িতে বসেই এমন কিছু কাজ করতে পারেন, যাতে আপনার ত্বকের নমনীয়তা বজায় থাকবে। তাই এই গরমে ত্বকের নমনীয়তা বজায় রাখতে বানিয়ে ফেলুন ফলের ফেসপ্যাক। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন এই ফেসপ্যাক? কোন কোন ফল দিয়ে বানাবেন?


কলার ফেসপ্যাক
বাড়িতে কালো হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে তা দিয়েই ফেসপ্যাক তৈরি করুন। প্রথমে কালো হয়ে যাওয়া কলা চটকে নিন। এরপর তাতে এক টেবিলচামচ মধু এবং দু ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। হালকা ময়েশ্চারাইজার মেখে নিন এরপর। দেখবেন ত্বকের অনেকটাই পরিবর্তন চলে এসেছে।
আনারসের ফেসপ্যাক
আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। এটি মুখের দাগছোপ মলিন করে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফল সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে। একটি পাত্রে আনারস বাটার সঙ্গে অল্প পরিমাণ বেসন মিশিয়ে তৈরী করে নিন আনারসের ফেসপ্যাক।

আরও পড়ুন            ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে সানস্ক্রিনের বিকল্প হিসেবে ব্যাবহার করুন এই অয়েল


অ্যাভোকাডোর ফেসপ্যাক
অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ই রয়েছে। এর মধ্যে ফ্যাটি অ্যাসিডও বর্তমান। যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ই এবং অন্যান্য অ্যান্টি অক্সিড্যান্টস। যা আপনার ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে আপনাকে নিতে হবে একটি অ্যাভোকাডো এবংএক চামচ মধু। এবার একটি পাত্রে অ্যাভোকাডোটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেটিতে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ আপনার মুখে, গলায় এবং ঘাড়েও লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

আরও পড়ুন   যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্তের মাঝেই পদত্যাগ ডিন অফ সায়েন্সের

পাকা পেঁপের ফেসপ্যাক
ত্বকের পরিচর্যার ক্ষেত্রে পেঁপে খুবই উপকারী। পেঁপে সারাবছরই কমবেশি পাওয়া যায়। এছাড়াও আছে বিশেষ ধরনের এনজাইম। পাপাইন নামক উৎসেচক ত্বকের মৃত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে। অ্যান্টি- ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ভাইরাল গুণ বর্তমান পেঁপেতে। যা ত্বকের দাগছোপ সারিয়ে তোলে এছাড়া ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দেয়।

About Post Author