সময় কলকাতা ডেস্ক,২২ আগস্ট :পাকিস্তানের নাগরিক সীমা হায়দারকে ঘিরে বিতর্ক মিটতে না মিটতেই , বাংলাদেশের সোনিয়া আখতার সামনে চলে এসেছেন। বাংলাদেশ থেকে সোনিয়া আখতার তার ভারতীয় স্বামীর খোঁজে শিশু পুত্রকে নিয়ে ভারতে এসেছেন। তাঁর স্বামী তাঁকে ফেরার অঙ্গীকার করে ভারতে এসে ফিরছেন না বলে সোনিয়া দাবি করেছেন , পুলিশ জানিয়েছে। বিতর্ক অন্য জায়গায় দানা বাঁধতে পারে। সীমা হায়দারের ভারতের আসার কারণ জানতে যেমন ইউপি এটিএস সীমা সম্পর্কি সবদিক খতিয়ে দেখছে ঠিক তেমনভাবেই সোনিয়া আখতারকে নিয়ে কোথাকার জল কোথায় গড়ায় সেটাই দেখার।
সোনিয়া আখতার, যিনি গত আট দিন ধরে নয়ডায় বসবাস করছেন, পুলিশের কাছে দাবি করেছেন যে নয়ডার এক ব্যক্তি তাঁকে বাংলাদেশে বিয়ে করেছেন এবং তার সাথে তিন বছর বসবাস করার পরে এবং ভারতে ফিরে এসেছেন।তিনি দাবি করেন, যে নয়ডার বাসিন্দা সৌরভ কান্ত তিওয়ারি তাকে বাংলাদেশে বিয়ে করেছেন এবং তাঁদের একটি ছেলে রয়েছে। সৌরভ কান্তি তিওয়ারি নামে ওই ব্যক্তি যখন বাংলাদেশে কাজ করতেন তখন তাঁদের প্রেম হয় ও মুসলিম রীতিনীতি মেনেই বিয়ে হয় বলেই সোনিয়া দাবি করেছেন।সোনিয়া আরও জানিয়েছেন,তাঁর গর্ভধারণের পর, তিওয়ারি ইসলাম গ্রহণ করেছিলেন। কিছুদিন আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভারতে চলে আসেন সোনিয়া তার মোবাইল ফোনের মাধ্যমে ‘স্বামী’র সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হওয়া ভারতে চলে আসেন। তাঁর দাবি তাঁর সঙ্গে সৌরভকে হয় বাংলাদেশে ফিরে যেতে হবে নতুবা তাঁকে সৌরভের সঙ্গে থাকতে দিতে হবে। সৌরভ সংক্রান্ত বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। সৌরভ এখন কী করছেন, আগেই বা কী করেছেন তার চেয়েও বড় সমস্যা অন্যত্র।
ভিসা নিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন সোনিয়া । তিনি নয়ডা পৌঁছলে পুলিশ তাকে আটক করে একটি ডিটেনশন সেন্টারে রাখে।নয়ডা পুলিশ কমিশনারেটের মহিলা সেল মধ্যস্থতা করার চেষ্টা করছে।এতদূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু গোলমাল অন্যত্র। অতি সম্প্রতি সীমা হায়দার বিতর্ক সামনে এসেছে এবং সোনিয়া আখতার জানিয়েছেন সীমা হায়দারের ঘটনায় অনুপ্রাণিত হয়ে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে সীমা হায়দার গৌতম বুদ্ধ নগরে শচীন মিনার সঙ্গে আছেন ঠিকই,কিন্ত তাঁর ভারত আগমণের কারণ বাস্তবেই প্রেম কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলেছে।তিনি গুপ্তচরবৃত্তি করতেই ভারতে ঢুকেছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। আর এনিয়ে জলঘোলা কম হয় নি।একাধিক সন্তানের জননী সীমা বলেছিলেন শচীনের প্রেমের টানেই ভারতে এসেছেন। সনাতন ধর্ম নাকি নিয়েছেন সীমা।এতদসত্ত্বেও জেরায় উত্তর প্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডকে সীমা হায়দার জানিয়েছেন, তাঁর এক ভাই পাকিস্তান সেনাবাহিনীতে আছেন। অন্যদিকে,তাঁর প্রথম স্বামী গুলাম হায়দার আবার বলে ফেলেছেন যে সীমার ভাই তো বটেই, কাকাও সেনাবাহিনীতে আছেন পাকিস্তানে। ফলে পাকিস্তানের সীমা হায়দার গুপ্তচর কিনা তা নিয়ে বিতর্ক বেড়েছে। আর এরমধ্যে উদয় হলেন সোনিয়া আখতার।।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক