Home » অ্যান্টি-এজিং ক্রিম মেখেও ত্বকে বলিরেখা? যৌবনের জেল্লা ফেরাতে রোজ খান এই খাবার

অ্যান্টি-এজিং ক্রিম মেখেও ত্বকে বলিরেখা? যৌবনের জেল্লা ফেরাতে রোজ খান এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট:   বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পর্যাপ্ত পরিমাণের নিউট্রিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সময়ের ত্বকে বলিরেখা দেখা দিতে শুরু করে। বয়স ৩০ পেরোলেই ত্বকের শিথিলতা কমতে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেনের ঘাটতির কারণে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হতে শুরু করে। যার ফলে ত্বকে বলিরেখা স্পষ্ট হতে থাকে। তাই বয়স বাড়লে প্রতিদিনের ডায়েটও নজর রাখতে হবে। ত্বকে বলিরেখা পড়ার সঙ্গে সঙ্গে বয়সটা যেন একলাফে দ্বিগুণ বেড়ে যায়। অ্যান্টি-এজিং ক্রিম মেখে ত্বকে বলিরেখা দেখা দেওয়ার সমস্যা কিছুটা সামাল দেওয়া যায়। তবে চিরতরে তা দূর করতে গেলে আপনাকে অবশ্যই কিছু খাবারের প্রতি নজর দিতে হবে। এই তালিকায় রয়েছে-

স্ট্রবেরি

স্ট্রবেরি ত্বকের বলিরেখা দূর করতে  সাহায্য করে। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে স্ট্রবেরি। এর আ্যন্টি-ইনফ্লেমেটরি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করেন। বয়সের ছাপ রোধ করতেও স্ট্রবেরি বেশ উপকারী।

আপেল সিডার ভিনিগার

ত্বকের যত্নে আপনি সকাল শুরু করতে পারেন আপেল সিডার ভিনিগার দিয়ে। শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বার করে দিতে দারুণ সাহায্য করে আপেল সিডার ভিনিগার। শরীরের বিপাকীয় হার বাড়ায় এই ভিনিগার। বিপাক ক্রিয়া স্বাভাবিক থাকলে ত্বকের এর প্রভাব পড়ে। ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের সংক্রমণ দূর করতেও সমান ভাবে উপকারী আপেল সিডার ভিনিগার

আরও পড়ুন    ভিনগ্রহের জীবের অস্তিত্ব কি সত্যি আছে? মিলতে চলেছে উত্তর

বাদাম

বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি এটি ত্বকের জন্যও খুব উপকারী। বাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড,প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, যা ত্বকের জন্য খুব স্বাস্থ্যকর। খালি পেটে অল্প পরিমাণে বাদাম খেলে ত্বক নমনীয় হয় এবং বলিরেখার সমস্যাও কম হয়। এছাড়াও এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।

আমলকী ও  আ্যলভেরার রস

ত্বক ভাল রাখতে আমলকী ও আ্যলভেরার এই দুটি জিনিসই খুব উপকারী। প্রতিদিন সকালে আমলকী ও আ্যলভেরার রস মিশিয়ে খেলে ত্বকের বলিরেখা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। এই দুটি উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট। যা ত্বককে সুস্থ রাখতে ভীষণ জরুরী।

About Post Author