Home » হেয়ার ফল কমাতে এভাবে বাড়িতে বসেই করুন চুলের পরিচর্যা

হেয়ার ফল কমাতে এভাবে বাড়িতে বসেই করুন চুলের পরিচর্যা

সময় কলকাতা ডেস্ক,২৪ আগস্ট:  বৃষ্টি হলেই হেয়ার ফলের সমস্যায় ছেলে থেকে মেয়ে উভয়েই রীতিমতো হিমশিম খান। এমনকী হেয়ার ফল ছাড়াও বর্ষায় চুলের বিভিন্ন সমস্যাও দেখা দেয়। এইসময় চুল ভালো রাখার জন্যে নিয়মিত চুলের পরিচর্যা করা প্রয়োজন। জেল্লাদার চুল মানেই চুলের পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে দিন দিন চুল পড়তে থাকবে। চুল হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক। তাই চুলের পরিচর্যা করার জন্য বিশেষ পুষ্টির প্রয়োজন হয়। এক্ষেত্রে চুলের পরিচর্যা করতে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন তেল মালিশ,শ্যাম্পু করা,ডিপ কন্ডিশনিং এসবের পাশাপাশি কিছু খাবার খাওয়াও অত্যন্ত প্রয়োজন। চুলের পরিচর্যায়  আপনার জন্য রইল কিছু টিপস-

পুষ্টিকর খাবার খান

চুলের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার রাখুন আপনার খাদ্য তালিকায়। পুষ্টিকর খাবার আপনার শরীরে উপযুক্ত ভিটামিন এবং মিনারেলের ঘাটতি মেটাবে। আপনার দৈনন্দিন ডায়েটে দুধ, ডিম, মাছ, মাংস, ফল, সবুজ শাক-সবজি অবশ্যই রাখুন। পর্যাপ্ত

ডিপ কন্ডিশনিং 

চুলের ঘনত্ব বজায় রাখতে ও আর্দ্রতা মেটাতে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং প্রয়োজন।এতে চুলে আর্দ্রতার ঘাটতি মেটে। ডিপ কন্ডিশনিং করার জন্যে আপনি প্রয়োজনীয় হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতেও তৈরী করে নিতে পারেন কন্ডিশনিং মাস্ক। ডিম, টক দই এবং আমন্ড অয়েল মিশিয়ে প্রস্তুত করে নিন হেয়ার মাস্ক। আপনার চুলে তা ভালো করে লাগিয়ে নিন। এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।

ত্রিফলা খান 

ত্রিফলা আমাদের স্বাস্থ্যের জন্যেও খুব ভালো। প্রতিদিন ত্রিফলা খাওয়ার অভ্যাস করলে চুলের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ত্রিফলা। চুলে তাড়াতাড়ি পাক ধরে যাওয়াও রোধ করে। বাজারে ত্রিফলা চূর্ণও পাওয়া যায়। সেটি জলে ভিজিয়ে রেখে পান করুন। আপনি মধু মিশিয়েও এটি পান করতে পারেন। এতে উপকার পাবেন।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড

চুলের বৃদ্ধিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দারুণ ভূমিকা পালন করে। হেয়ার ফল কমাতে দারুণ কাজ করে এই অ্যাসিড। স্ক্যাল্পের প্রাকৃতিক আদ্রতাও ধরে রাখে। তবে চুলের পরিচর্যায় ওমেগা থ্রি ফ্যাটি  অ্যাসিডের পাশাপাশি দিনে অন্ততপক্ষে ৪ লিটার করে জল পান করুন।

আরও পড়ুন   ধূপগুড়িতে ভোটের মুখে চেকিং চলাকালীন বাজেয়াপ্ত বিপুল পরিমান টাকা

গরম তেল মালিশ 

চুল ভালো রাখতে তেল মালিশ করা অত্যন্ত প্রয়োজন। সঠিকভাবে তেল মালিশ করলে তা পুষ্টির জোগান বাড়াতে সাহায্য করে। তেল চুলের রুক্ষতা মেটায়। তাই সপ্তাহে অন্তত একটা দিন চুলে তেল মালিশ করা প্রয়োজন। দরকার হলে শ্যাম্পু করার আগের দিন রাতে চুলে তেল লাগিয়ে নিন। পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। সামান্য পরিমান গরম তেল ভালো করে স্ক্যাল্পে মালিশ করুন বিশেষজ্ঞদের মতে এতে রক্ত সঞ্চালন ভালো হয়। খুব তাড়াতাড়ি চুলের বৃদ্ধি হয়।

About Post Author