সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাই : ইউএস ওপেন দরজায় কড়া নাড়ছে। গত বছর ইউএস ওপেন খেলেন নি তিনবারের ইউএস ওপেন জয়ী নোভাক জোকোভিচ। এবার আবার তিনি ফ্লাসিং মেডোসে ফিরছেন।নোভাক জোকোভিচের বয়স এখন ৩৬। আন্তর্জাতিক ক্রীড়ায়, বিশেষ করে টেনিসের মত খেলায়, এই বয়সটা বড় ফ্যাক্টর হলেও জোকোভিচ যে আবেগ নিয়ে, যেভাবে নিবেদিতপ্রাণ হয়ে টেনিস ৱ্যাকেট হাতে কোর্টে রাজত্ব করেন তার জেরে সাফল্য এসে ধরা দেয় তার কাছে। সার্বিয়ান তারকার প্রধান প্রতিদ্বন্দী এখন স্পেনের কার্লোস আলকারেজ যার বয়স মাত্র ২০। আলকারেজ এটিপি ৱ্যাঙ্কিং তালিকায় শীর্ষে। উইম্বলডনে জোকোভিচকে ফাইনালে হারিয়েছেন। সেই হার যে জোকোভিচের ভেতরে ভেতরে আরও শক্তি জুগিয়েছে তার প্রমাণ মিলেছে রবিবার।সিনসিনাটি ওপেনের ফাইনালে আলকারেজকে হারিয়ে দিয়েছেন , ম্যাচ জেতার পরে আবেগে নিজের কোর্টে নিজের গায়ের জামা ছিঁড়ে ফেলেছিলেন কিংবদন্তী টেনিস তারকা জোকোভিচ। এই আবেগ নিজের ক্যারিয়ারের শেষ দিকে এসেও তাঁকে পিছিয়ে থাকতে দেয় না। স্বাভাবিকভাবেই সদ্যপ্রকাশিত বিশ্ব পুরুষ টেনিস ৱ্যাঙ্কিংয়ে তিনি প্রায় ছুঁয়ে ফেলেছেন তরুণ আলকারেজকে। পয়েন্টের ব্যবধান মাত্র কুড়ি। ফলে ইউএসওপেনের আগে মোটেই স্বস্তিতে নেই আলকারেজ। গত বছর জোকোভিচের অনুপস্থিতিতে ইউএসওপেন জিতলেও এবার আলকারেজের অগ্নিপরীক্ষা।
রবিবার সিনসিনাটি ওপেনের ফাইনালে লড়াই হয়েছে তুল্যমূল্য। রুদ্ধশ্বাস এই ম্যাচে প্রথম সেটে হেরে যাওয়ার পরে দ্বিতীয় সেটেও একটা সময় হারের মুখে দাঁড়িয়েছিলেন জোকোভিচ। অদম্য সার্বিয়ান তারকা সেখান থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। ৩ ঘণ্টা ৪৯ মিনিটের লড়াইয়ে ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪) গেমে ম্যাচ জিতে নেন জোকোভিচ। ম্যাচের শেষে ভেঙে পড়তে দেখা যায় স্প্যানিশ শীর্ষ তারকাকে। অন্যদিকে, নোভাক জোকোভিচ ম্যাচের শেষে জানিয়েছিলেন “কী বলব বুঝতে পারছি না। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আলকারেজ । প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লড়েছি। একবারের জন্যও আলকারাজ হাল ছাড়েনি। তবে আমার ছিল আজকের দিন ।’সেই দিন থেকে কয়েকঘন্টা কাটতে না কাটতেই প্রকাশ পায় নতুন এটিপি ৱ্যাঙ্কিং। আর নতুন ৱ্যাঙ্কিংয়ে আলকারেজের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছেন।
সামনেই ইউএস ওপেন।পেপারস্টোন এটিপি র্যাঙ্কিংয়ে ১ নম্বর কার্লোস আলকারাজের সামনে তাই স্পষ্টতই ঝুঁকি। রবিবার যেভাবে নোভাক জোকোভিচ অবিস্মরণীয় ম্যাচে স্প্যানিয়ার্ডকে পরাজিত করেছেন তাতে ২৮ তারিখ থেকে শুরু হতে চলা ইউএস ওপেনে চোখ রাখতেই হবে।এটিপি ৱ্যাঙ্কিং অনুযায়ী এক নম্বরে রয়েছেন কার্লোস আলকারেজ ৯৮১৫ পয়েন্ট নিয়ে। নোভাক জোকোভিচ ৯৭৯৫ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে আর তিন নম্বরে রয়েছেন ড্যানিল মেদভেদেভ যার প্রাপ্ত পয়েন্ট ৬২৬০। প্রথম দুজনের চেয়ে অন্যদের ব্যবধান ঢের বেশি। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ইউএস ওপেনের ফাইনালে কে খেলবেন তা আপাতত গৌণ, ফাইনাল যে চিত্রই সামনে আনুক না কেন, যে আবেগ ও আগুন নিয়ে তুখোড় ফর্মে থাকা জোকোভিচ ইউএস ওপেনে যাচ্ছেন,ফ্ল্যাসিং মেডোসে শীর্ষস্থান ধরে রাখা বড় ঝুঁকি আলাকারেজের কাছে।।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে