Home » ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা! নিহত ১৩

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা! নিহত ১৩

সময় কলকাতা ডেস্ক,২৪ অগাস্ট:  ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থাউস্যান্ড ওকস শহরে এক আততায়ীর এলোপাথাড়ি গুলিতে নিহত ১৩। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে গুরুতর জখম হয়েছেন বহু মানুষ। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার বিখ্যাত পানশালা ‘বর্ডারলাইন বার এন্ড গ্রিলে’ বহু মানুষের জমায়েত হয়েছিল। আচমকাই সেখানে হাজির হয় ওই আতাতায়ী।

এরপরই সে এলোপাথারি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭।  এরপরই পুলিশের গুলিতে হামলাকারী নিজেও মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ বারে এক যুবক ঢুকেই একটি পিস্তল বের করে অন্তত ৩০টি গুলি চালায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী হামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন   বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, মৃত ২

এর আগে গত ১৩ অগাস্ট মিনাপলিসে দুই আততায়ীর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় একজনের। আহত ৬। মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছিল, একটি রক শোয়ের জন্য  মিনাপলিসে  বহু মানুষের জমায়েত হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন আচমকাই সেখানে হাজির হয় ওই ২ আতাতায়ী। এরপরই তারা এলোপাথারি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।   অন্যদিকে, এই ঘটনা কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। মার্কিন পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি বলেই জানা গিয়েছে। এই ঘটনার দশদিন যেতে না জেতেই ফের রক্তাক্ত হল আমেরিকা।

About Post Author