সময় কলকাতা ডেস্ক, ২৫ অগস্ট: তীব্র গরমেও শুষ্ক ত্বকের সমস্যায় কমবেশি অনেকেই ভোগেন। এটি এমনই একটি সমস্যা যা নিয়ে উদ্বেগে থাকেন অনেকেই। শুধু মহিলারাই নন, শুষ্ক ত্বকের সমস্যায় অস্বস্তিতে থাকেন বহু পুরুষও। আর এই সমস্যা থেকে মুক্তির উপায় হল বাড়িতে হাতের কাছে থাকা বিভিন্ন সামগ্রী। গরমে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে ঘরে বসে যত্ন নেওয়া খুবই কার্যকরী। জেনে নিন ঘরোয়া উপায়ে তৈরি কোন প্যাকগুলি ত্বকে লাগালে খুব সহজেই শুষ্ক ত্বকের সমস্যায় মুক্তি পাবেন।

মধু
একটি লেবু আর মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন। এতে মিলবে উজ্জ্বল ত্বক। ১৫ মিনিট এটি লাগিয়ে রাখলেই দেখতে পাবেন শুষ্ক ত্বকের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন।
বেসন
বেসনে খানিকটা হলুদ মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন। তবে তার আগে বেসনকে ভালো করে জলে গুলে নিতে হবে। দুই চামচ বেসনের সঙ্গে যোগ করতে হবে পরিমাণ মতো হলুদ,লেবু এবং এক চামচ অলিভ অয়েল। এই গুলি গুলে নিতে হবে। এরপর মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে নিন। তারপর তা ধুয়ে ফেলতে হবে। শুষ্ক ত্বকের সমস্যায় সপ্তাহে কমপক্ষে ২ বার এই প্যাক ব্যবহার করলেই উপকার পাবেন।

টমাটো
প্রথমে একটি টমাটো পেস্ট করে সেটি মুখে লাগাতে হবে। অন্তত ১৫ মিনিট এই টমাটো মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর তা জলে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক লাগালে শুষ্ক ত্বকের সমস্যায় দারুণ ফল পাওয়া যাবে।
অ্যালোভেরা
অ্যালোভেরা গাছ কমবেশি আমাদের সবার বাড়িতেই রয়েছে। এই গাছের পাতা কেটে তার ভিতর থেকে যে জেলটি রয়েছে তা বের করে নিতে হবে।আর সেটি মুখে লাগালে, পরের দিন সকালে নিজেই দেখতে পাবেন ফল। স্কিন ট্যান থেকে খুব দ্রুত এই পাতার রস মুক্তি দেয়।
আরও পড়ুন হেয়ার ফল কমাতে এভাবে বাড়িতে বসেই করুন চুলের পরিচর্যা
শসা
প্রথমে একটি শসা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে সেটি দুধে মিশিয়ে নিন। এরপর মুখে এবং গলায় এই প্যাকটি লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট এটি রেখে দিন। সপ্তাহে ২ বার এটি ব্যবহার করলেই শুষ্ক ত্বকের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে