Home » ত্বকের জৌলুস ফেরাতে মুখে লাগান এই ঘরোয়া ফেসপ্যাক

ত্বকের জৌলুস ফেরাতে মুখে লাগান এই ঘরোয়া ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট: ত্বকের জৌলুস ফেরাতে অনেকেই দামি দামি নানা প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু ত্বকের জৌলুস ফেরাতে সেইভাবে সঠিক ফল পান না। ত্বকের জৌলুস ঘরে বসেই কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার সময়ও থাকে না। স্কিন কেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের জৌলুস কমে যায়। তাই সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। হাতে নাতে ফল পেতে আজই ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগান। ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগালে ত্বকে কোনও ক্ষতির ভয় থাকেনা। এই তালিকায় রয়েছে-


টমেটোর ফেসপ্যাক
রূপচর্চায় টমেটো খুবই উপকারী।বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে।টমেটো ত্বকে ক্লিঞ্জার হিসেবে কাজ করে।টমেটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্রণ,ব্ল্যাক হেডস দূর করে।একটি মাঝারি টমেটো আধখানা করে কেটে তা চটকে নিয়ে রস বার করতে হবে।এরপর তুলো সেই রসে ভিজিয়ে গোটা মুখে লাগাতে হবে।১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন তারা সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে দারুণ ফল পাবেন।
তরমুজের ফেসপ্যাক
তরমুজে লাইসোপিন এবং ভিটামিন সিও পাওয়া যায়। তরমুজের রস ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাই কয়েক টুকরো তরমুজ নিন। তার পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। এবার সেই মিশ্রণ আপনার মুখে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন    মিশন এশিয়ান গেমস ২০২৩! ক্রীড়াবিদদের দীর্ঘ তালিকা প্রকাশ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের

বেকিং সোডার ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা খুব ভালো কাজ করে।তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।বেকিং সোডার মধ্যে থাকা আ্যন্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে।
গোলাপের ফেসপ্যাক
গোলাপের পাপড়িতে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং ই-এর সন্ধানও পাওয়া যায়। অন্যদিকে গোলাপ জলে অ্যান্টি-ইনফ্ল্য়ামেটরি গুণও আছে। প্রতিটি উপকরণই ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে বেটে নিন। এর সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সামান্য বেসনও মেশালেও ভালো উপকার পাওয়া যায়। এবার ওই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন।

About Post Author