সময় কলকাতা ডেস্ক, ২৫ অগস্ট: বর্তমানে চাঁদের মাটিতে রয়েছে ভারতের চন্দ্রযান ৩। দীর্ঘ প্রতীক্ষার পর এবার চাঁদের দক্ষিণ মেরুতে রোভার প্রজ্ঞানের সফল অবতরণের ভিডিও ও ছবি শেয়ার করল ইসরো। এক্স হ্যান্ডেলে যে ভিডিওটি পোস্ট করেছে, সেখানে দেখা গিয়েছে নামার মুহূর্তে ল্যান্ডার বিক্রমের ক্যামেরা ঠিক কীভাবে বন্দি করেছে চন্দ্রপৃষ্ঠের দৃশ্য। ইসরো আগেই জানিয়েছিল, চাঁদের পিঠে বিক্রম ল্যান্ডার সফলভাবে অবতরণ করতে পারবে কিনা, তা নির্ভর করছে ওই শেষের ২০ মিনিটের ওপরেই। এই সময়ের গতি, সময়, হিসেব– এসবই ঠিক করবে এত দিন ধরে এত পরিকল্পনা করে পাঠানো চন্দ্রযান সফল হবে কি হবে না। শেষমেশ মেলে সাফল্য। চাঁদের দক্ষিণ মেরুতে নিরাপদে অবতরণ করেছে চন্দ্রযান। সেই ছবিই সবার জন্য শেয়ার করল ইসরো। ইমেজার ক্যামেরায় তোলা ওই হাই রেজোলিউশন ভিডিওতে চাঁদের পিঠে অসংখ্য ক্রেটার দেখা গিয়েছে।
https://twitter.com/chandrayaan_3/status/1694948081052303375?s=20
ভিডিওতে দেখা গিয়েছে,ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান। প্রজ্ঞান রোভারের সোলার প্যানেলের উপরে সূর্যালোক পড়ছে। তার ছায়াও চাঁদের পৃষ্ঠে পড়ছে। বিক্রমের গতি খুবই ধীর হয়ে যাচ্ছে। সোজা কথায় একেবারে আদর্শ সফ্ট ল্যান্ডিং যাকে বলা হয়। এই ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে ভারতও ল্যান্ড করেছে রাশিয়া, আমেরিকা এবং চিনের মতো বিজ্ঞানে এগিয়ে থাকা দেশগুলির তালিকায়। চাঁদে পৌঁছেই কিছু ছবি ক্যামেরাবন্দি করে পাঠিয়েছিল বিক্রম। সেখানে দেখা গেছিল, ছোট-বড় গহ্বরে ভরা চাঁদের পিঠ। ইসরো আগেই জানিয়েছিল, অবতরণ যদি মসৃণ হয়, কোনওরকম যান্ত্রিক ত্রুটি না ঘটে, তাহলে প্রোগ্রামিং অনুযায়ী চাঁদের মাটির কাছাকাছি এলেই কাজ করা শুরু করবে ল্যান্ডার বিক্রমের রেডার ও সেন্সর।
আরও পড়ুন সফল চন্দ্রযান উৎক্ষেপনের পরে ইসরোর লক্ষ্য গগনযান প্রকল্প

একই সঙ্গে অ্যাকটিভ হবে তার হাই-রেজোলিউশন ক্যামেরা। চাঁদে নামার সঙ্গে সঙ্গে যতগুলো সম্ভব ছবি তুলবে বিক্রম। ল্যান্ডার হরাইজোনটাল ভেলোসিটি ক্যামেরা-এর সাহায্যে চাঁদের কক্ষপথ থেকেই একের পর এক ছবি তুলেছিল পাঠিয়েছিল ইসরোকে। এবার সামনে এল ভিডিও ক্লিপও। চারটি কঠিন ধাপ পেরিয়ে চাঁদের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান। রাফ ব্রেকিং পর্ব— ল্যান্ডারের হরাইজন্টাল ভেলোসিটি কমে হল ১৬০০ মি/সে। সফট ল্যান্ডিংয়ের জন্য তৈরি হল ল্যান্ডার। অলটিটিউড হোল্ডিং পর্ব— চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় গতি কমাল বিক্রম। চাঁদের আঁধার দক্ষিণ পিঠে শুধু জলের অস্তিত্ব খুঁজতে নয়, তেজস্ক্রিয় মৌলের খোঁজও চালাবে ল্যান্ডার ও রোভার। চাঁদের ধুলোয় মিশে থাকা খনিজের খোঁজ করবে। চাঁদের কোথায় বরফ জমে আছে তাও খুঁজে বের করবে বলেই জানা গিয়েছে।


More Stories
ডুয়ার্সের সোনম ওয়াংচুক কৃপা হাঁসদা
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়