সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর : ভারতের প্রথম সৌরমহাকাশযান কাউন্ট আদিত্য-এল 1 উৎক্ষেপনের কাউন্টডাউন শুরু। ইসরো (ISRO) প্রধান এস সোমানাথ শুক্রবার বলেছেন, আদিত্য-এল 1 লঞ্চের কাউন্টডাউন শুরু হয়েছে।তিনি বলেন, “আমরা সবেমাত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছি। রকেট এবং স্যাটেলাইট প্রস্তুত। আমরা উৎক্ষেপণের জন্য মহড়া সম্পন্ন করেছি।” অর্থাৎ মাহেন্দ্রক্ষন উপস্থিত,আদিত্য-এল 1, অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে সকাল ১১ টা ৫০ মিনিটে উৎক্ষেপণের জন্য প্রস্তুত।
আদিত্য এল 1 ও আসন্ন মহাকাশ গবেষণা ও কর্মসূচি এবং বিভিন্ন মহাকাশযান সম্বন্ধে কি বলেছেন ইসরো প্রধান?”আদিত্য L1 স্যাটেলাইট আমাদের সূর্য অধ্যয়নের অঙ্গ। জন্য।L1 পয়েন্টে পৌঁছতে আরও ১২৫ দিন সময় লাগবে।এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লঞ্চ।আমরা এখনও সিদ্ধান্ত নিইনি (চন্দ্রযান-৪), তবে আমরা শীঘ্রই এটি ঘোষণা করব।আদিত্য এল 1 এর পরে, আমাদের পরবর্তী লঞ্চ হল গগনযান, এটি অক্টোবরের প্রথম সপ্তাহে হবে,” মিঃ এস সোমনাথ জানিয়েছেন।
মহাকাশযান হিসেবে মহাকাশ বিদ্যার শক্তি অর্জনের সাথে ব্যয়নির্বাহ করার দিক থেকে সৌরযানটি অসামান্য এক মিশেল। এসম্পর্কে আন্তর্জাতিক স্তরে বলা হচ্ছে,দক্ষিণ এশীয় দেশ ভারতের তুলনামূলকভাবে কম বাজেটের মহাকাশ কর্মসূচি রয়েছে।২০০৮ সালে চাঁদের কক্ষপথে একটি অনুসন্ধান অভিযান পাঠানোর পর থেকে এটি আকার এবং গতিতে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।বিশেষজ্ঞরা এও বলছেন যে ভারত বিদ্যমান প্রযুক্তির অনুলিপিকে কাজে লাগিয়ে এবং প্রযুক্তির অভিযোজন করে খরচ কম রাখতে পারে, এবং প্রচুর উচ্চ দক্ষ ইঞ্জিনিয়ারদের সৌজন্যে ভারত মহাকাশ গবেষণায় শক্তিধর বিভিন্ন বিদেশী রাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠেছে।।
আরও পড়ুন :সফল চন্দ্রযান উৎক্ষেপনের পরে ইসরোর লক্ষ্য গগনযান প্রকল্প


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক