Home » প্রেমিকের বিরুদ্ধে বিবৃতি দিতে রাজি না হওয়ায় বাবা মা খুন করলেন অন্তঃসত্ত্বা কন্যাকে

প্রেমিকের বিরুদ্ধে বিবৃতি দিতে রাজি না হওয়ায় বাবা মা খুন করলেন অন্তঃসত্ত্বা কন্যাকে

সময় কলকাতা ডেস্ক,২৭ আগস্ট :একটি অপহরণ ও ধর্ষণের মামলায় সাক্ষ্য দিতে উত্তর প্রদেশের একটি আদালতে হাজির হওয়ার আগে আট মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে তার বাবা-মা শ্বাসরোধ করে হত্যা করেছে, পুলিশ আজ জানিয়েছে। প্রেমিকের বিরুদ্ধে বিবৃতি না দিতে চাওয়ায় এই খুন বলে মনে করছে পুলিশ।উত্তরপ্রদেশের শাহপুর পুলিশ থানা এলাকার ঘটনায়  ঘটনায় পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে।

পুলিশের সন্দেহ, তার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় তার অভিযুক্ত সঙ্গীর বিরুদ্ধে আদালতে বিবৃতি দিতে অস্বীকার করার পরে  হত্যা করা হয়েছিল ১৯ বছরের তরুণীকে ।পুলিশ জানিয়েছে যে,মৃতা তার সঙ্গীর সাথে ২০২২ সালের অক্টোবরে বাড়ি ছাড়েন এবং ডিসেম্বরেই তাদেরকে খুঁজে পাওয়ার পরে, প্রেমিককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সে বাবা মায়ের কাছেই ছিল। অন্যদিকে তার প্রেমিকের বিরুদ্ধে  অপহরণ  ও ধর্ষণের মামলার রুজু করা হয়।

এই মামলার শুনানি চলছিল। কিন্তু তরুণী প্রেমিকের বিরুদ্ধে বিবৃতি দিতে বেঁকে বসে। আর বিবৃতি না দেওয়াই হয় তার কাল। পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সী ওই তরুণীর বাবা-মাকে গ্রেফতার করার আগেই তারা নিশ্চিত হয় যে তরুণীকে তার বাবা মা মিলে খুন করে।শুক্রবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার লাশ শাহপুর থানার অন্তর্গত গয়লা গ্রামে একটি নদীতে ফেলে দেওয়া হয়, পুলিশ জানায়।

আরও পড়ুন : দেহে দুটি যৌনাঙ্গ ও তিনটি পা, প্রতিবন্ধকতাকে জীবনের পাথেয় করেছিলেন লেন্টিনি

পুলিশ সুপার (এসপি) সঞ্জীব সুমন সাংবাদিকদের বলেছেন যে মহিলার বাবা-মাকে ভারতীয় দণ্ডবিধির 302 (খুন) ধারায় গ্রেফতার করা হয়েছে।তরুণীর বাবা-মা অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করেন পুলিশ সুপার।।

About Post Author