সময় কলকাতা ডেস্ক,২৭ আগস্ট : প্রণয়ের স্বপ্নের দৌড় শেষপর্যন্ত এসে থেমে গেল বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। কোপেনহেগেনে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৭ নম্বর এইচ এস প্রণয়ের স্বপ্ন শেষ হয়ে যায় পুরুষদের সেমিফাইনালে বিশ্বের ৩ নম্বর থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসর্নের কাছে হেরে। শনিবার ২১-১৮, ১৩-২১,১৪-২১ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রণয়কে।
হেরে গেলেও ডেনমার্কের কোপেনহেগেনে ইতিহাস গড়লেন প্রণয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে এখনও তাঁর আগে মাত্র চারজন পদক জয়ী হতে পেরেছিলেন। প্রকাশ পাড়ুকোন প্রথম পদকজয়ী ভারতীয়।১৯৮৩ সালে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন।প্রণয় পঞ্চম সাটলার যিনি এই কৃতিত্ব দেখালেন। ১৯৮৩ সালের প্রকাশ পাড়ুকোনের সঙ্গে প্রণয়ের মিল আছে। সেমিফাইনালের আগে ও প্রতিগত গতিতে এগিয়েছেন দুজনেই। সেমিফাইনালের ম্যাচের প্রথম গেম জিতেছিলেন প্রকাশ। এবছর কোপেনহেগেনে প্রণয় ঠিক এগিয়ে চলেছিলেন। ভারতীয় সাটলারদের সাফল্যের তালিকার অন্যরা -কিদাম্বি শ্রীকান্ত (রৌপ্য), লক্ষ্য সেন (ব্রোঞ্জ), বি সাই প্রণীথ (ব্রোঞ্জ)
কোপেনহেগেনে এদিন প্রায় চমকে দিয়েছিলেন প্রণয় । প্রথম গেমে একটানা আধিপত্য দেখিয়ে গেমটিতে ১৫-৭ পয়েন্টে এগিয়ে যান। ভিতিদসর্ন শেষদিকে ফেরার চেষ্টা করলেও প্রণয় ২১-১৮তে গেমটি জিতে নেন।দ্বিতীয় গেমের শুরুতে ৪-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন প্রণয়। একসময় ফল দাঁড়ায় ৭-৭। শেষ দিকে ভিতিদসর্নের চাপ বাড়ে ও গেমটি তিনি জেতেন। তৃতীয় গেমেও পিছিয়ে পড়ে একটা সময় দারুণ লড়াই চালাচ্ছিলেন প্রণয়। একসময় গেমে ৭-৮ পয়েন্টে প্রণয় পিছিয়েছিলেন। তারপরে থাই তারকা ক্রমেই ম্যাচের রাশ টেনে ধরেন। শেষ পর্যন্ত বাজিমাত করেন তিনি। ম্যাচের শেষ আধঘন্টায় ম্যাচ থেকে হারিয়ে যান প্রণয় আর তখনই হারিয়ে যায় ফাইনালে ওঠার চাবি।।
আরও পড়ুন :বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত আয়ারল্যান্ডকে হারাল ২রানে


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার