Home » ম্যাচের নায়ক কার্ল ম্যাকহিউ, ডুরান্ড সেমিফাইনালে এফসি গোয়া

ম্যাচের নায়ক কার্ল ম্যাকহিউ, ডুরান্ড সেমিফাইনালে এফসি গোয়া

সময় কলকাতা ডেস্ক,২৭ আগস্ট : বাগান ছেড়ে গোয়ায় গিয়েও ফুল ফোটাচ্ছেন কার্ল ম্যাকহিউ। শনিবার যেভাবে এফসি গোয়া গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও  ৪-১ গোলে হারাল চেন্নাইয়িন এফসিকে তার অন্যতম কৃতিত্ব দাবি করতেই পারেন ম্যাকহিউ । কার্যত ম্যাচের নায়ক হয়ে থাকলেন কার্ল ম্যাকহিউ। একটি গোল নিজে করলেন আরেকটি গোল করালেন। রবিবার মুম্বাই ও মোহনবাগান ম্যাচে যে দল জিতবে, তারাই সেমিফাইনালে মুখোমুখি হবে গোয়ার দলটির।

গত কয়েক মরশুম ধরেই মোহনবাগানের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছিলেন  কার্ল ম্যাকহিউ। এবছর বাগানের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক করে তিনি নাম লিখিয়েছেন গোয়ায়। বছরের শুরুতেই  বুঝিয়ে দিচ্ছেন গোয়ার হয়ে দ্রুত মানিয়ে নিয়েছেন তিনি।ম্যাচের ৫ মিনিটে চেন্নাইয়ের দলটি বিকাশ ইউমনামের গোলে এগিয়ে গেলেও তাঁর গোলেই ৩০ মিনিটে সমতা ফেরায় গোয়া। ৩৭ মিনিটে কার্লোস মার্টিনেজের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। নির্দিষ্ট ৯০ মিনিটে ২-১ গোলে এগিয়ে থাকলেও সংযোজিত সময়ে  পরপর দুটি গোল করে গোয়া বড় ব্যবধানে ম্যাচ জিতে যায়। তৃতীয় গোলটি করেন নোয়া সাদৌ, চতুর্থ গোলটি ভিক্টরের।

আরও পড়ুন :কোপেনহেগেনে বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থেমে গেলেন প্রণয়

তবে জেতা বা হারা পরের ব্যাপার, দু দল-ই যে দ্রুত সেরা প্রথম একাদশ বেছে নেওয়ার চেষ্টা করছে তার প্রমাণ মিলেছে শনিবারও। দু দলের আগের ম্যাচের দলে প্রচুর পরিবর্তন হয়  দু দলের শেষ ম্যাচের হিসেব ধরলে ১৩ জন নতুন প্লেয়ারকে মাঠে নামান কোচেরা। ইস্টবেঙ্গল থেকে লোনে চেন্নাই  যাওয়া এ ম্যাচে দলে জায়গা পান।। গৌরমাঙ্গি সিং এদিন যে খেলোয়াড়দের উপরে ভরসা রেখেছিলেন তাঁদের সুফল তিনি পান। কার্ল ম্যাকহিউ এঁদের অন্যতম, তবে কোয়ার্টার ফাইনাল চার বিদেশি গোল পেলেন। নোয়া সাদৌ এই টুর্নামেন্টে পাঁচটি গোল করে ফেললেন।

আরও পড়ুন :ম্যানচেস্টার সিটিতে বেলজিয়ান বিস্ময় বালক

About Post Author