Home » ঘরে এল ‘ছোট সুনীল’, ভারত অধিনায়কের ঘরে নতুন অতিথি

ঘরে এল ‘ছোট সুনীল’, ভারত অধিনায়কের ঘরে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অগস্ট: ছেত্রী-ভট্টাচার্য পরিবারে নতুন অতিথি। বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আর দাদু হলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য। বুধবার সকাল ১১ টা ১১ মিনিটে বেঙ্গালুরুর এক নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেন সোনম। গর্ভাবস্থায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সোনম। তবে সূত্রের খবর মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন   ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৬০

কয়েকমাস আগে ইন্টারকন্টিন্যান্টাল কাপ চলাকালীন এই সুখবর দিয়েছিলেন স্বয়ং ভারত অধিনায়ক। ভানুতুয়ার বিরুদ্ধে জিতে প্রতিযোগিতার ফাইনালে খেলার ছাড়পত্র পায় ভারত। ওই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬ তম গোলটি করেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। আর গোল করে জার্সির মধ্যে বল ঢুকিয়ে স্ত্রী সোনমকে চুমু ছুড়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। ওই মুহূর্ত রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। হৃদয় জিতে নিয়েছিলেন সুনীল।

আরও পড়ুন   সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ প্রাক্তনীরা

তখনই সুখবরের বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলেন সুনীল ভক্তরা। তবে গত জুলাই মাসে ডেঙ্গি আক্রান্ত হন সুনীল-জায়া। তখন উদ্বেগ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তড়িঘড়ি ভর্তি করানো হয় বেঙ্গালুরুর একটি নার্সিংহোমে। জাতীয় দল থেকে ছুটি নিয়ে অসুস্থ স্ত্রীয়ের পাশে ছিলেন সুনীল। অবশেষে সব বাঁধা জয় করে অবশেষে নতুন অতিথি এল ঘরে।যদিও নিজে এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি ভারত অধিনায়ক। সুনীল ভক্তদের এই খবর দিয়েছেন সাহেব ভট্টাচার্য। যিনি সম্পর্কে সুব্রত ভট্টাচার্যের পুত্র, সোনমের ভাই ও সুনীলের শ্যালক। যদিও পুত্র সন্তানের নাম কি রাখা হবে, সেবিষয়ে মন্তব্য করেনি কোনও পরিবার।

About Post Author