Home » ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৬০

ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৬০

সময় কলকাতা ডেস্ক, ৩১ অগস্ট: ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ৪০ জনেরও বেশি মানুষ। সূত্র মারফত জানা গিয়েছে, জোহানেসবার্গ শহরের একটি বহুতলে বৃহস্পতিবার সকালে হঠাৎই আগুন লাগে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজও।

আরও পড়ুন     যাদবপুরে ছাত্রমৃত্যুর জের, হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় জামিন তিন পড়ুয়ার

বহুতলটির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের জোহানেসবার্গের জরুরিকালীন সার্ভিসের মুখপাত্র রবার্ট মালুদজি জানিয়েছেন, ‘বৃহস্পতিবার মধ্য রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাঁচতলা একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের ভিতরে যাঁরা ছিলেন তাঁদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভানোর কাজও চলছে।’ তবে এদিন ঠিক কী থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা এখনও জানা সম্ভব হয়নি। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।

About Post Author