সময় কলকাতা ডেস্ক, ৩১ অগস্ট: এখনকার দিনে কমবেশি অনেককেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হচ্ছে। গরমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে অস্বস্তি বোধ হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে গ্যাস, পিঠে ব্যথা, ক্লান্তির মতো অনেক অসুস্থতা দেখা দেয়। সাধারণত ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের মত সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি করে দেখা যায়। এছাড়া জলপান পর্যাপ্ত না হলেও মানুষ এই অসুখে আক্রান্ত হতে পারেন। এই অসুখের প্রধান কারণ হল খাবারে ফাইবার না থাকা। এক্ষেত্রে আপনি রোজের খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। সেইসঙ্গে বাড়িতে বসেই নিয়মিত সহজ কিছু যোগাসন করতে পারেন। এতে যে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন তা একেবারেই নয়, হজমের গোলমালও কমবে। দেখে নেওয়া যাক এইসময় কোন ব্যায়ামগুলি করবেন-

পবনমুক্তাসন
প্রথমেই সোজা হয়ে মাটিতে শুয়ে পড়ুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ডান পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে দু’হাত দিয়ে চেপে ধরুন। মনে রাখতে হবে হাঁটু যেন বুক ও পেটের সংস্পর্শে থাকে। এইভাবে কিছুক্ষণ থাকার পর ডান হাঁটু ধীরে ধীরে নামিয়ে বাঁ হাঁটু বুকের কাছে একই ভাবে তুলে আনুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর বাঁদিকের হাঁটু নামিয়ে নিন। বাড়িতে বসে নিয়ম করে চার-পাঁচ মিনিট এই ব্যায়াম করলে অতি সহজেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে।
আরও পড়ুন ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৬০

ভুজঙ্গাসন
প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালু মেঝের উপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দিকে তুলুন। এবার মাথা উপরের দিকে তাকান। এইভাবে ২০-৩০ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে যান।

আরও পড়ুন ১৯ বছর পর ফের ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি!
বজ্রাসন
এই আসনটি করতে প্রথমে কোনও সমতল জায়গায় পিছন দিকে হাঁটু মুড়ে বসুন। এবার হাঁটু দু’টি একে অপরের সঙ্গে জুড়ে পায়ের গোড়ালির উপর বসুন। এরপর দু’হাতের তালু হাঁটুর উপরে সোজা করে রাখুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে তিন-চার মিনিট এই অবস্থায় বসুন। কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কাজ দেয় এই ব্যায়াম।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু