Home » দুই বোনকে গণধর্ষণের অভিযোগে বিজেপি নেতার ছেলে সহ গ্রেফতার ১০

দুই বোনকে গণধর্ষণের অভিযোগে বিজেপি নেতার ছেলে সহ গ্রেফতার ১০

সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর :শুক্রবার ছত্তিশগড়ের রায়পুর জেলায় দুই বোনকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিজেপি নেতার ছেলে সহ দশজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ জানিয়েছে।রায়পুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল বলেছেন, বৃহস্পতিবার রাতে ভানসোজ গ্রামের কাছে ঘটনাটি ঘটে। এই দিনই, ঘটনার কিছু আগে,নির্যাতিতা দুই বোন একটি লোকের সাথে রাখির উৎসব উদযাপন করেছিল বলে জানা গিয়েছে।

রাখি-বন্ধন শেষ হলে একটি মোটরসাইকেলে পুরুষ বন্ধুর সাথে যখন তুমগাঁও গ্রাম থেকে মেয়ে দুজন রায়পুরে ফিরছিল, তখন অভিযুক্তদের মধ্যে তিনজন তাদের ভানসোজের কাছে বাধা দেয়।তিনজন তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী,এরপরে বাকি সাত আসামি  চারটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছে যায়।

অভিযোগ,অভিযুক্তরা তিনজনের উপর চড়াও হয়। দুই বোনকে মূল রাস্তা থেকে দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে দুই বোনকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারা দুই বোনের সঙ্গে থাকা রাখি-উৎসব উদযাপনকারী বন্ধুকে বেধড়ক মারধর করে, স্থানীয় এসএসপি জানিয়েছেন।

নির্যাতিতা দুই বোনের বয়স ১৯ বছর ও ১৬ বছর বলে জানানো হয়েছে।তারা শুক্রবার মন্দির হাসৌদ থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ কালবিলম্ব করে নি, দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং এক এক করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে মধ্যে পুনম ঠাকুরকে  বরাবরই অপরাধপ্রবণ , সে-ই এই মামলার প্রধান অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে।তার বিরুদ্ধে এর আগে মন্দির হাসৌদ ও আড়ং থানায় পাঁচটি মামলা রয়েছে। হত্যা এবং ধর্ষণের মত গুরুতর অভিযোগে যথাক্রমে ২০১৯ এবং ২০২২ সালে  তাকে গ্রেপ্তার করা হয়েছিল।সে গত মাসেই জামিন মুক্তি পেয়েছিল, এসএসপি জানিয়েছেন।পুলিশ জানায়, পুনম ঠাকুরের বাবা লক্ষ্মীনারায়ণ সিং ঠাকুর মন্দির হাসৌদে অবস্থিত বিজেপির একজন স্থানীয় নেতা।।

আরও পড়ুন : হরদোই : ৮ মাসের শিশুকে আছড়ে মেরে ফেলল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি

About Post Author