সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বরঃ শনিবার আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী। চন্দ্রযান ৩-এর পর এবার লক্ষ্য আদিত্য। শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে সৌর অভিযানে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য এল-১। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি সি৫৭ রকেটে চেপে সূর্যের উদ্দেশে রওনা দিল এই মহাকাশযান। চাঁদের পর সূর্যে ভারতের সফল পাড়ি। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আদিত্য এল-১ এর উৎক্ষেপণ দেখতে পাওয়া গিয়েছে।
আরও পড়ুন আদিত্য-এল 1 সোলার মিশন লাইভ আপডেট: আদিত্য-এল 1 সৌর অভিযান চালু হচ্ছে শনিবার

জানা গিয়েছে, ভারত থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান আদিত্য এল-১। মহাকাশযানটিকে ‘হ্যালো’ কক্ষপথের এল-১ পয়েন্টে স্থাপন করা হবে বলেই জানা গিয়েছে। মূলত সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য এল-১ কে মহাকাশে পাঠানো হয়েছে। সূত্রের খবর, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হয়েছে ইসরোর সৌরযান আদিত্য-এল-১ মহাকাশযানকে। এই সোলার-মিশন তাই সবদিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ। ইসরো জানিয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ বা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এ বসিয়ে দেওয়া হবে স্যাটেলাইট আদিত্য এল-১-কে। সৌররশ্মিদের ঝাপটা সামলে সূর্যে পৌঁছনোতে বিপদ অনেক বেশি।

জানা গিয়েছে,সূর্যে পৌঁছতে আদিত্য এল-১-এর সময় লাগবে প্রায় চার মাস। খুব কাছ থেকে আদিত্য এল-১ পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সূর্যগ্রহণ, সৌরঝড় সহ সূর্যের নানাবিধ পরিস্থিতির সাক্ষী থাকবে আদিত্য এল-১। আর এই সমস্ত কিছু ছবি তুলে ইসরোকে পাঠাবে সৌরযান আদিত্য। জানা গিয়েছে, আদিত্য-এল ১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। জ্বালানি-সহ প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ পৃথিবীর নিম্নকক্ষ ৮০০ কিলোমিটার থেকে ‘হলো অরবিট ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এর দিকে যাত্রা করবে। বিভিন্ন ওয়েভব্যান্ড থেকে সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে