সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বর : পাতো, রবিনহোর পথেই ব্রাজিলিয়ান তরুণ তারকা অ্যান্তোনি। যাঁর পায়ের যাদুতে গত বিশ্বকাপেও মুগ্ধ হয়েছে বিশ্বফুটবল, সেই তরুণ অ্যান্তোনিকে মাঠের পারফরমেন্সের জন্য নয়, মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের বিতর্কের জন্য আপাতত ছেঁটে ফেলা হল ব্রাজিল দল থেকে। তাঁর জায়গায় বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় দলে জায়গা পেলেন চোট সারিয়ে আসা জেসুস।অভিযোগটা কী, কেন বাদ পড়লেন অ্যান্তোনি?
Brazilian federation official statement on Antony dropped after investigation ????????
“In order to safeguard the alleged victim, the player, the Brazilian national team and the CBF, the organization informs that Antony has been removed from the Brazilian national team”. pic.twitter.com/5SYBSgGGDq
— Fabrizio Romano (@FabrizioRomano) September 4, 2023
জানা গিয়েছে, অ্যান্তোনি বাদ পড়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভলিনকে মারধর করে। ক্যাভলিনের বক্তব্য ও অভিযোগ , তাঁকে অ্যান্তোনি এমনভাবে মারধর করেন যে মারা যেতে পারতেন তিনি।ম্যান ইউ তারকার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা বান্ধবীকে মারধর ও হত্যার অভিযোগ ওঠায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন অত্যন্ত গুরুত্ব নিয়ে বিষয়টি বিচার করছে, বলেই জানানো হয়েছে। বলিভিয়া ও পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের দুটি ম্যাচ থেকেই বাদ দেওয়া হয়েছে অ্যান্তোনিকে।এই অসামান্য প্রতিভাবান ফুটবলার অবশ্য দাবি করেছেন, বিষয়টি যেভাবে উত্থাপন করছেন তা আদৌ সঠিক নয়, তাঁর প্রাক্তন বান্ধবী বারবার তাঁর বিবৃতি বদল করছেন বলে দাবি ব্রাজিলের আক্রমণভাগের শিল্পী ফুটবলারের।
আরও পড়ুন :প্রোটিয়া শিবিরে ধাক্কা, অবসর নিলেন তারকা ক্রিকেটার
এই প্রসঙ্গে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলেছে, ‘যে ঘটনা প্রকাশ্যে এসেছে এবং এ ব্যাপারে যেহেতু তদন্ত হওয়া প্রয়োজন, তাই ভুক্তভোগী, খেলোয়াড় ও ব্রাজিলিয়ান জাতীয় দলের স্বার্থে ফেডারেশন তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’” এখন দেখার এই ধাক্কা, অভিযোগ কবে কাটিয়ে উঠে আবার ব্রাজিলের জার্সি গায়ে চাপান অ্যান্তোনি?


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক