Home » প্রোটিয়া শিবিরে ধাক্কা, অবসর নিলেন তারকা ক্রিকেটার

প্রোটিয়া শিবিরে ধাক্কা, অবসর নিলেন তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: বিশ্বকাপ শুরুর আগে জোর ধাক্কা দক্ষিণ আফ্রিকা প্রোটিয়া শিবিরে। জাতীয় দল থেকে একদিনের ক্রিকেটে অবসর নিলেন তারকা ক্রিকেটার তথা দলের অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। মাত্র ৩০ বছর বয়সে হটাৎ ক্রিকেটের প্যাড-গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন কুইন্টন। একদিনের ক্রিকেটকেও এবার আলবিদা জানালেন কুইনি।

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপর ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির একদিনের ক্রিকেট বিশ্বকাপ। মঙ্গলবার ভারতের মত বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন কুইন্টন ডি কক। তবে দল ঘোষণার পর অবসরের কথা ঘোষণা করেন তিনি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে প্রোটিয়ারা।

আরও পড়ুন    ইন্ডিয়া নয় ভারতের পক্ষে সওয়াল বীরুর, আপনি রাজনীতিতে যোগ দিন কটাক্ষ নেটিজেনদের, পাল্টা কি বললেন তিনি?

সেই দলেও খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটারকে। তবে বিশ্বকাপের পর আর একদিনের ক্রিকেট খেলতে দেখা যাবে না তাঁকে। তবে, দেশের জার্সিতে টি ২০ ক্রিকেটে তিনি খেলবেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের স্তম্ভ ছিলেন কুইনি। দেশের হয়ে মোট ১৪০ টি একদিনের ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৫৯৬৬ রান। গড় ৪৪.৮৬। স্ট্রাইক-রেট ৯৬.০৮। মোট ১৭ টি শতরান করেছেন তিনি।

তবে বিশ্বকাপের পর আর একদিনের ক্রিকেটে দেখা যাবে না তাঁকে। মাত্র ৩০ বছরে প্রোটিয়া তারকার সিদ্ধান্তে হতাশ ক্রিকেট মহল। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডি’কক। তখন তিনি জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটানো জন্য তাঁর এই সিদ্ধান্ত। তবে একদিনের ক্রিকেট থেকে অবসরের কারণ নিয়ে এখনও খোলসা করেননি তিনি।

About Post Author