সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর: রোজকার কর্মব্যস্ততার ফাঁকেও শরীর সুস্থ রাখতে জোর দিতে হবে কিছু স্বাস্থ্যকর খাওয়াদাওয়ায়। তার মধ্যে যাঁদের সুগার আছে, তাঁদের সবসময়ই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীরা পুরোপুরি সুস্থ কখনই হতে পারে না। এই রোগ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। ডায়াবেটিস রোগীরা নিয়ম ও সময় মেনে কিছু স্বাস্থ্যকর খাবার খান। এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে শসা খেতে পারেন। এই ফল নিয়মিত খেলে বহু শরীরিক সমস্যা দূর হতে পারে। কেননা শসায় রয়েছে ভিটামিন-সি,ম্যাগনেসিয়াম,পটাশিয়াম। এই প্রতিটি উপাদানই শরীরের জন্য খুবই উপকারী। দেখা গিয়েছে নিয়মিত শসা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। দেখে নেওয়া যাক শসা খেলে আর কোন কোন রোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে।

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে
প্রতিদিন শসা খেলে সুগার বা ডাইবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।শসায় থাকা বিশেষ পুষ্টি উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রজায়।এছারাও শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের হতে সাহায্য করে।
শরীরে ভিটামিনের চাহিদায়
প্রয়োজনীয় ভিটামিনসমূহ যেগুলি শরীরে প্রতিদিন প্রয়োজন তার বেশিরভাগই উপস্থিত রয়েছে শসায়।ভিটামিন-বি,ভিটামিন-সি এবং ভিটামিন-কে এবং আরও বেশ কয়েকটি খনিজ লবণ রয়েছে শসায়।যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে
শসায় উপস্থিত ভিটামিন-সি,ম্যাগনেসিয়াম,পটাশিয়াম এবং সিলিকা উপাদানগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।শসায় উপস্থিত পুষ্টি উপাদানগুলি উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ উভয়ই নিয়ন্ত্রণ করে।পাশাপাশি হার্ট এবং ফুসফুসের সমস্যাও দূর করে।
আরও পড়ুন লাল হলুদ শিবিরে তাজা হওয়া,জর্জ টেলিগ্রাফকে চার গোল, লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল
পেটের সমস্যায়
গরমে পেটের সমস্যা বৃদ্ধি পায়। যার কারণে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। এক্ষেত্রে আপনি সুস্থ থাকতে শসা খেতে পারেন। কেননা শসায় রয়েছে ভালো পরিমাণে ফাইবার। যা অন্ত্রের জন্য খুব ভালো।
কিডনির পাথর দূরীকরণে
দেহের বর্জ্য ও দূষিত পদার্থের দূর করতে শসার জলীয় অংশ বিশেষ ভূমিকা পালন করে।প্রতিদিন শসা খেলে তা কিডনিতে পাথর গলিয়ে দিতে সাহায্য করে।ইউরিনারি ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের মতো সমস্যার সমাধানেও শসা খুব উপকারী।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী