Home » দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন? আজ থেকেই তেঁতুল খান

দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন? আজ থেকেই তেঁতুল খান

সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে তেঁতুল দারুণ কার্যকরী। তেঁতুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তেঁতুল কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও শরীরের মধ্যে থাকা অতিরিক্ত ক্যালোরি ঝড়িয়ে দেয় তেঁতুল। এমনকী হজমের সমস্যায় দারুণ কাজ করে তেঁতুল। হজমের সমস্যায় তেঁতুলের বিকল্প আর কিছুই নেই। তেঁতুল আমাদের পিত্তথলি ভাল রাখে। এছাড়াও তেঁতুলে রয়েছে উচ্চ মাত্রার পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড।যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। জেনে নিন শরীরের কোন কোন সমস্যায় তেঁতুল খেলে উপকার পাবেন।

আরও পড়ুন   দিনহাটায় ছিনতাই আটকাতে ব্যর্থ পুলিশ ছিনতাইবাজদের গণপ্রহারের হাত থেকে বাঁচাতে সফল

হজমের সমস্যায়
তেঁতুল আমাদের পিত্তথলি থেকে এক রকম উৎসেচক নির্গত হতে সাহায্য করে। যে কারণে হজমের সমস্যা দূর হয়। আর হজমও তাড়াতাড়ি হয়। এছাড়াও তেঁতুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। যা আমাদের রেচনে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁরাও কিন্তু খেতে পারেন তেঁতুল।
হার্ট ভালো রাখে
তেঁতুল হার্টের জন্য দারুণ উপকারী। কারণ এটি কোলেস্টেরল এবং রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও তেঁতুলে রয়েছে ভিটামিন সি। যা ক্ষতিকারক ফ্রি র্যানডিক্যালকে শোষণ করে। যার ফলে কোনও অ্যালার্জির সমস্যায় তেঁতুল খাওয়ার কথা বলা হয়। এছাড়াও তেঁতুলে থাকে পটাশিয়াম। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।


পুষ্টিগুণে ভরপুর
তেঁতুলে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। প্রতিদিন ১০০ গ্রাম তেঁতুল খেতে পারলে,৩৬% থায়ামিন,৩৫% আয়রন, ২৩% ম্যাগনেসিয়াম এবং ১৬% ফসফরাস পাবেন। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে নিয়াসিন,ক্যালসিয়াম, ভিটামিন সি, কপার এবং পাইরিডক্সিন।যা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন।

জ্বালা, যন্ত্রণা কমায়
তেঁতুল যে কোন রকমের প্রদাহ কমাতে ব্যাপক সাহায্য করে,কারণ এতে উচ্চ মাত্রার টারটারিক অ্যাসিড রয়েছে। যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বেশ কিছু সমীক্ষাতেই দেখা গিয়েছে তেঁতুল অগ্ন্যাশয়ের টিউমারের বৃদ্ধি রোধ করতে পারে। এছাড়াও তেঁতুলে রয়েছে উচ্চ মাত্রার পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড। যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। সে কারণে ডায়াবিটিক রোগীদের তেঁতুল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

About Post Author