সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর: কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ঝোল— নানা ভাবেই কাতলা মাছ জয় করেছে বাঙালির মন। বাজারে সবসময়ই ভালো কাতলা পাওয়া যায়। তার স্বাদ চেটেপুটে নিতে কাতলা তাওয়া ফ্রাই -এর কিন্তু জুড়ি মেলা ভার। সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না হলে আড্ডা যেন জমতেই চায় না। তাই রেস্টুরেন্টে আর না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন কাতলা তাওয়া ফ্রাই। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কাতলা তাওয়া ফ্রাই। কাতলা তাওয়া ফ্রাই বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
কাতলা মাছের ফিলে- ৬ টি
ধনেপাতা-১ কাপ
লেবুর রস-১ টেবল চামচ
আদা, রসুন বাটা আধ-টেবল চামচ
কাঁচা লঙ্কা-১টা
ঘন দই-আধ কাপ
মাখন-২ টেবল চামচ
তেল-১ চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
নুন-স্বাদ মতো
ময়দা-১ কাপ
আরও পড়ুন রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া, জি-২০ বৈঠকের বিশেষ নৈশভোজে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

রন্ধন প্রণালী
প্রথমেই লেবুর রস, আদা, রসুন বাটা ও নুন দিয়ে মোটা করে কাটা কাতলার ফিলেগুলি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এবার কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তার সঙ্গে একে একে জল ঝরানো টক দই, তেল ও গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভাল করে মাখিয়ে রাখুন আরও ৩০ মিনিট রেখে দিন। এবার মাছগুলি ময়দায় উল্টে পাল্টে নিয়ে, অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন। এরপর নন-স্টিক পাত্রে পরিমাণ মতন মাখন গরম করুন। এবার তাতে মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ কড়া করে ভেজে নিন। স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন কাতলা তাওয়া ফ্রাই।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি