Home » কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, মানসিক অবসাদ! পড়ুন রাশিফল

কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, মানসিক অবসাদ! পড়ুন রাশিফল

সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর: আজ ৮ সেপ্টেম্বর। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী সিংহ রাশির জাতক/জাতিকাদের আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকায় আপনার আর্থিক দিকটি আরও মজবুত হবে।  বৃষ রাশির জাতকরা মানসিক অবসাদে ভুগবেন।  দৈনিক রাশিফল অনুযায়ী  বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।

মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আর্থিক দিক থেকে উন্নতি হবে। কাজের চাপের জন্য আপনার বিবাহিত জীবনে ঝামেলা বাড়বে। পরিবারের সদস্যরা কিছু উত্তেজনার সৃষ্টি করবে। আজ আপনি নিজের জন্য অনেকটা সময় পাবেন।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
মানসিক অবসাদে ভুগবেন।  কর্মক্ষেত্রে বড়সড় ক্ষতির সম্মুখীন হবেন। সন্ধ্যার পর আপনি শপিং এ যেতে পারেন। ভ্রমণে বাধা রয়েছে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। নাহলে সংসারে অশান্তি আরও বাড়বে।

মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আজ আপনার প্রিয় মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। ফাঁকা সময় পেলে বই পড়ুন। আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। একটি ব্যস্ত সময়সূচী সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন।

কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। ভালোবাসার গান এর মধ্যে ডুবে থাকবে। আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরো খারাপ হবে।

সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বড়ো কোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার দিন আজ। স্ত্রীর সঙ্গে আজ ঝামেলা হবে। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে। আজ ভাই/বোনের সঙ্গে আপনার জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হতে পারে।

কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না। আপনার বন্ধুদের সময় দেওয়া উচিত। আজ আপনি সন্ধ্যেবেলায় সারপ্রাইজ পেতে পারেন। অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মত্ত করে তুলবে।

আরও পড়ুন    দুর্গাপুজোর পর ফের মুখোমুখি ইস্ট-মোহন, দেখে নিন আইএসএলের প্রথম ভাগের ক্রীড়াসূচী

তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
সন্তানদের আজ চোখে চোখে রাখুন। সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যহত করতে পারে। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে অশান্তি করবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে আসবে। ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে আজ ঝামেলা হবে। আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আপনার জেদ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। বন্ধুরা পার্টির জন্য আবদার করবে। আবেগপ্রবণ হবেন না। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকলে আজ সেই টাকা ফেরত পাবেন।

মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
বন্ধুর সাথে খুব বেশী ব্যস্ত হতে পারেন। কেউ আপনাকে হতাশ করতে পারে। দিনের প্রথমার্ধে আপনি হয়ত অলস বোধ করতে পারেন। আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব।

কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনার প্রেমিকা আজ আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আয়ের থেকে খরচ বাড়বে। প্রেমিকার সঙ্গে আজ কোনো আলোচনায় বসলে উত্তেজিত হয়ে যাবেন না। আজ শপিং করতে যেতে পারেন।

মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। শারীরিক সমস্যা আজ আপনাকে ভোগাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঘুরতে যেতে পারেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার প্রতি মনোযোগী হন।

About Post Author