Home » ডেঙ্গু কেড়ে নিল অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোনের প্রাণ

ডেঙ্গু কেড়ে নিল অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোনের প্রাণ

সময় কলকাতা ডেস্ক : ডেঙ্গু এবার কেড়ে নিল অভিনেতার বোনের প্রাণ।অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোন ডেঙ্গুতে প্রয়াত হলেন। মাত্র তিনদিনের জ্বর থেকে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে প্রয়াত হন ৪০ বছর বয়সী পিয়াসী চট্টোপাধ্যায়।সোশ্যাল নেটওয়ার্ক সাইটে মঙ্গলবার বোনের জন্য রক্তের আবেদন করেছিলেন  সাহেব চট্টোপাধ্যায়। বুধবার ফেসবুক পোষ্টে তিনি আবার জানান, আর রক্তের দরকার নেই,কারণ তাঁর বোন আর নেই।

জানা গিয়েছে, সাহেব চট্টোপাধ্যায়ের বোন পিয়াসী চট্টোপাধ্যায় নিজের বোন নন। তিনি তাঁর মাসির মেয়ে। তবুও নিজের বোনের চেয়েও তাঁকে আপন মনে করতেন সাহেব চট্টোপাধ্যায়। অল্প বয়সেই পিতৃমাতৃহারা হন পিয়াসী। সাহেব চট্টোপাধ্যায়ের মা তাঁকে বড় করেন। একসাথেই সাহেব-পিয়াসী বড় হয়ে ওঠেন।বিয়ের পরে  স্বামীর সঙ্গে নয়ডায় থাকতেন পিয়াসী। সম্প্রতি সন্তানের জননী হয়েছিলেন পিয়াসী।সাহেব চট্টোপাধ্যায় নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পিয়াসী তাঁর দুমাসের শিশুকে তাঁর মাকে দেখাতে এনেছিলেন।   কলকাতায় এসেই তিনি ডেঙ্গু আক্রান্ত হন বলেই জানা গিয়েছে।দ্রুত অবস্থার অবনতি হয়ে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে তাঁর মৃত্যু হয়। তিন রাতের মধ্যে সব শেষ হয়ে যায়।

অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের ফেসবুক পোষ্ট যারা পড়েছেন তাঁরা সকলেই পোষ্টের লেখা পড়ে শোকার্ত হয়েছেন। পরিচিত মহল থেকে নেটিজেন মহল সবাই শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি তার মৃত্যুতে ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় ক্ষোভও যে ছড়িয়েছে, টলিউডের প্রতিক্রিয়া থেকে তা স্পষ্ট। মঙ্গলবার অভিনেতা এ-পজিটিভ রক্তের জন্য ফেসবুকে পোষ্ট করেছিলেন।মঙ্গলবার রাত একটায় সাহেব চট্টোপাধ্যায়ের বোন মারা যান। বুধবার সাহেব চট্টোপাধ্যায় লেখেন,” এখন আর আমার তার জন্য কোনও রক্তদাতার প্রয়োজন নেই। দয়া করে  তার জন্য অনন্ত সুখ ও শান্তি প্রার্থনা করুন। ওঁম শ্রী সাইরাম।”

আরও পড়ুন : শোলে-খ্যাত কৌতুক-অভিনেতা বীরবল খোশলা প্রয়াত

About Post Author