সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : শোলে,মেরা নাম জোকার সহ অসংখ্য বিখ্যাত সিনেমায় তাঁকে দেখা গিয়েছে। তিনি প্রধান চরিত্রে সে অর্থে অভিনয় করেন নি। অধিকাংশ চলচ্চিত্রে অল্প সময়ের জন্য দেখা গেলেও তাঁর চমৎকার অভিনয়ে দর্শকদের তিনি মুগ্ধ করেছিলেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা পাঁচশোর বেশি। তাঁর নিপুন হাস্যরসের জন্য তাঁকে বীরবল বলা হত। চলচ্চিত্র জগতে বীরবল খোশলা নামেই তিনি পরিচিতি লাভ করেন। প্রয়াত হলেন বীরবল খোশলা।
সূত্রের খবর,প্রবীণ অভিনেতা সতিন্দর কুমার খোসলা, যিনি বীরবল নামেও পরিচিত, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, হৃদরোগে আক্রান্ত হয়ে বীরবল খোশলা প্রয়াত হয়েছেন ।বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
প্রয়াত অভিনেতার জন্ম পাঞ্জাবের গুরদাসপুরে,১৯৩৮ সালে জন্ম তাঁর।১৯৬৭ সালে উপকার সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। এরপরে আর ঘুরে তাকান নি তিনি।অমিতাভ বচ্চনের একাধিক সিনেমায় তিনি ছিলেন পার্শ্ব-অভিনেতা। তাঁর অভিনয় সমৃদ্ধ সিনেমার মধ্যে উল্লেখযোগ্য নাম ইয়ারানা, নসিব,রোটি কাপড়া অউর মাকান। তাঁর বিভিন্ন ভাষায় অভিনয় করা চলচ্চিত্রের সংখ্যা ৫০০, কারণ শুধু হিন্দিতেই নয় – ভোজপুরি মারাঠি বা পাঞ্জাবী সিনেমায় অভিনয় করেছেন সতিন্দর কুমার খোশলা। এই শতকেও হাম হ্যায় রাহি প্যার কী -র মত চলচ্চিত্রে তাঁকে দেখা গিয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী- পরিচালক-প্রয়োজকবর্গ।।
আরও পড়ুন খেয়াল ও টপ্পার কিংবদন্তী গায়িকা মালিনী রাজুরকার প্রয়াত


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা