সময় কলকাতা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিনে নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশা উপকূলে দিবে সরে যাবে। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমবে বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন লিবিয়ায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল প্রায় ৬০০০ মানুষের
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে তাপমাত্রা জনিত অস্বস্তিও বাড়বে। এদিন বেলা গড়াতেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ থেকে ৯৩ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরা এবং তেলেঙ্গানার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!