Home » ফাইনালের আগে ধাক্কা খেল ভারত,বাংলাদেশের কাছে হার

ফাইনালের আগে ধাক্কা খেল ভারত,বাংলাদেশের কাছে হার

সময় কলকাতা ডেস্ক,১৫ সেপ্টেম্বর : ফাইনালের ছাড়পত্র আগেই পেয়ে যাওয়ায় বিরাট কোহলি এবং প্রথম দলের চারজন বোলারকে বিশ্রাম দিয়ে খেলতে নেমে বাংলাদেশের কাছে ৬ রানে হেরে ধাক্কা খেল ভারত। ভারতের দ্বিতীয় বোলিং লাইন আপ যে যথেষ্ট শক্তিশালী নয় তার প্রমাণ মিলল বাংলাদেশের কাছে ধাক্কা খেয়ে। দ্বিতীয় ধাক্কা,ব্যাটিং ও এদিন ক্লিক করে নি রবিবার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের কাছে হারের ধাক্কা কতটা প্রভাব ফেলে সেটাই দেখার

আরও পড়ুন ইউরো কাপের বাছাই পর্বে বড় জয় স্পেন-বেলজিয়ামের, জয় পেয়েছে ইতালি, নরওয়ে, সুইজারল্যান্ড

এদিন বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করে আট উইকেটে ২৬৫ রান।  পাল্টা ব্যাট করতে নেমে  শুভমান গিল ছাড়া কেউ সুবিধা করতে পারছিলেন না। শুরুতেই ফেরেন রোহিত শর্মা। তিলক ভার্মাও বেশিক্ষন টেকেন নি। রাহুল ও ঈশান কিষান থিতু হওয়ার আগেই ফেরেন। সূর্যকুমার করেন ২৬ রান। শুভমান গিল একাই চেষ্টা চালাচ্ছিলেন। তিনি ১৩৩ বল খেলে ব্যক্তিগত ১২১ রান করে  আউট হয়ে যান।এরপরে দুর্দান্ত একটা চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল। তিনি ৩৪ বলে ৪২ করে ফিরতেই ভারতের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। সামি রান আউট হয়ে যখন ফেরেন তখনও জয়ের জন্য আর ৭ রান বাকি ছিল। ব্যাটিংয়েও ভারত এদিন বড় ধাক্কা খেল,কারণ কোহলি ছাড়া ভারতের সব ব্যাটাররাই ছিলেন যাদের মধ্যে গিল ও অক্ষর ছাড়া কেউই সে অর্থে রান পান নি।।

আরও পড়ুন শেষ বলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

About Post Author