Home » খেলা দেখতে গিয়ে নিখোঁজের দেহ মিলল পুকুরে, ধন্ধে পুলিশ

খেলা দেখতে গিয়ে নিখোঁজের দেহ মিলল পুকুরে, ধন্ধে পুলিশ

সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : বেরিয়েছিলেন ফুটবল খেলা দেখতে। তারপরে আচমকাই নিখোঁজ হয়ে যান গঙ্গারামপুরের  ৪৭ বছর বয়সী শংকর হাঁসদা। বৃহস্পতিবার সারাদিন ধরে খোঁজখবর নিয়ে বাড়ির লোকজন ও আত্মীয়-পরিজন বিফল মনোরথ হয়ে বাড়ি ফেরেন। তবুও বাড়ি ফেরেন নি মধ্যবয়সী শংকর। শুক্রবার সকালে গঙ্গারামপুরের শিববাড়ি এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখা যায় শংকরের। যে মানুষটি খেলা দেখতে গিয়েছিল, তার দেহ পুকুরে ভাসতে দেখে স্তম্ভিত এলাকাবাসী। বাড়ির লোকেরা  দুর্ঘটনার ধাক্কায় শোক-বিহ্বল।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জলে ডুবেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবুও ধন্ধ কাটছে না।

বাড়িতে,ফুটবল খেলা দেখতে যাচ্ছি বেরিয়ে বলে জলে ডুবে মৃত্যুর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের শিববাড়ি এলাকার ।পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি  শংকর হাসদা(৪০) গঙ্গারামপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের শিববাড়ি এলাকাযর বাসিন্দা।। মৃতের পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার শিববাড়ী এলাকাযতেই ফুটবল খেলা দেখতে এসেছিলেন ওই ব্যক্তি। তারপরে আর বাড়ি ফেরেননি ব্যক্তি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ব্যক্তির কোন খোঁজ পাননি।শুক্রবার সকালে শিববাড়ি এলাকায় একটি পুকুরে ব্যক্তির দেহ ভাসতে দেখতে পান এলাকার মানুষজন।খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ব্যক্তির দেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ব্যক্তিকে।ঘটনার পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। কাদের সঙ্গে তিনি ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন, খেলার মাঠে যাওয়ার কথা বললেও আদৌ সেখানে তিনি গিয়েছিলেন কিনা , আর খেলার মাঠে গিয়ে থাকলে কাদের সঙ্গে ফিরছিলেন -সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। তিনি জলে ডুবেই মারা গিয়েছেন নাকি তাঁর মৃত্যুর সঙ্গে অন্য ঘটনার যোগ রয়েছে – কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ কারণ মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন :প্রায় দু’বছর পরে জেল থেকে ছাড়া পেলেন এল চ্যাপোর স্ত্রী এমা করোনেল

 

About Post Author