সময় কলকাতা ডেস্ক,১৪ সেপ্টেম্বর :এল চ্যাপো নামে পরিচিত কুখ্যাত মেক্সিকান ড্রাগ লর্ডের স্ত্রী এমা করোনেল আইসপুরোকে তার স্বামীর বহু বিলিয়ন ডলারের অপরাধমূলক সাম্রাজ্যে ভূমিকা নেওয়ার জন্য এবং তার কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। এমা করোনেল কারাগারে দণ্ডিত হওয়ার প্রায় দুই বছর পরে বুধবার তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ড্রাগ মাফিয়ার স্ত্রী এমা করোনেলের বিরুদ্ধে এল চ্যাপোকে ২০১৫ সালে জেল হেফাজত থেকে পালানোয় সহযোগিতা করার অভিযোগও ছিল।
ফেডারেল কারাগারের রেকর্ড অনুসারে, ৩৪ বছর বয়সী এমা করোনেল ক্যালিফোর্নিয়ার লং বিচে একটি আবাসিক কারাগার থেকে মুক্তি পান।তার মুক্তির বিষয়ে তিনি কোন পথে এগোন,কী পরিকল্পনা করেছিলেন বা অতিরিক্ত শর্ত আরোপ করা হবে কিনা তাও স্পষ্ট নয় । এমা করোনেলের একজন আইনজীবী বুধবার মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য,এমা করোনেল যার স্ত্রী হওয়ার জন্যই তার এত নাম বা দুর্নাম সেই এল চ্যাপোর প্রকৃত নাম হোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা। ৬৬ বছর বয়সী এল চ্যাপো একজন ম্যাক্সিকান ড্রাগ লর্ড এবং আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট সিনালোয়া কার্তেলের সাবেক নেতা। খর্বাকৃতি হওয়ার কারণে “এল চ্যাপো” নামে সমাধিক পরিচিত, তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মাদক পাচারকারীদের একজন হিশেবে ধরা হয়। তবে মাদক পাচারের পাশাপাশি অত্যন্ত নৃশংস খুনী ও তিনি।তিনি একাধিক বার জেল থেকে পালালেও ২০১৬ সালে শেষবার ধরা পড়ে ২০১৯ সালের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন । তিনি নিজের জবানবন্দীতে স্বহস্তে কয়েকহাজার মানুষকে খুন করার কথা স্বীকার করে নেন। তার অন্তত ১১ সন্তান। তাঁর প্রিয় পুত্রের খুনের বদলা নিতে তিনি শতাধিক খুন করেছিলেন। তাঁর চার স্ত্রীর কথা জানা যায়, যার মধ্যে অন্যতমা এমা করোনেল যিনি এল চ্যাপোর মাদক সংগঠন চক্রের অন্যতম কান্ডারী।
আরও পড়ুন :মাফিয়া রাজ ও মবষ্টারদের ইতিহাস : সিসিলি থেকে বর্তমান


More Stories
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত