সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : একসময় উত্তর ২৪ পরগনা সদর শহর বারাসাতের রেললাইন সংলগ্ন নিবেদিতা পল্লী এলাকা নির্জন ছিল। ন’পাড়ায় কাউকে খুন করে খালে কাউকে ভাসিয়ে দিলে কাকপক্ষী টের পেত না। সময় পাল্টেছে। এখন জনবিরল এলাকা জনবহুল হয়ে উঠেছে। তবুও কিছুটা হলেও পুরোনো সময়ের ছবি ফুটে ওঠে মাঝেমাঝে । এখনও জলাশয়ে নিরীহ নিখোঁজ যুবকের মৃতদেহ পাওয়া গেলে এলাকাবাসী তাকে খুন বলেই চিহ্নিত করেন।
শনিবার নিবেদিতা পল্লী ন পাড়ায় একটি জলাশয় থেকে এক নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে জনমানসে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রাই প্রথমে দেখতে পায়,প্রথমে মৃতদেহ দেখে কেউ সনাক্ত করতে পারে নি। পরবর্তী মৃতদেহ জল থেকে তোলা হলে তার পরিবারের লোকজন সনাক্ত করে।মৃত যুবকের নাম সৌরভ বনিক।৩২ বছর বয়সী সৌরভের বাড়ি বারাসতের বিজয়নগরে।পরিবারের দাবি গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল,বারাসত থানায় ছেলে নিখোঁজ বলে অভিযোগও জানানো হয়েছিল ।ওই যুবক বিশেষ চাহিদা সম্পন্ন বলে জানায় পরিবার।তবে এই তার মৃত্যু স্বাভাবিক নয় এমনটাই সন্দেহ করছে তার পরিবার ।
এলাকার লোকেরা বলছেন, খুন হওয়া বিচিত্র নয়। কারণ ঘটনাস্থল থেকে মৃতের বাড়ি ঢিলছোঁড়া দূরত্বে নয়। পরিবারেরও দাবি সৌরভকে আর্থিক কারণে কেউ অপহরণ করতে পারে,তারপর যখন থানা পুলিশ এবং সোশ্যাল মিডিয়ে প্রচার হয়,সেই ভয়ে হয়ত খুন করে তাকে ফেলে দিয়ে গিয়েছে ।পুলিশ প্রশাসনের কাছে পরিবার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আরও পড়ুন ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়ের মুকুটে নয়া পালক


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?