Home » বিধবা ভাতা চক্রের হদিস! অভিযুক্ত মহিলাদের নামে অভিযোগ দায়ের থানায়

বিধবা ভাতা চক্রের হদিস! অভিযুক্ত মহিলাদের নামে অভিযোগ দায়ের থানায়

সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর: সুস্থ রয়েছেন স্বামীরা। তবুও মাসের পর মাস বিধবা ভাতার অর্থ নিয়েছেন। এরকম মহিলাদের বিরুদ্ধে এবার থানায় দায়ের হল অভিযোগ। অভিযোগ করেছেন স্বয়ং বিডিও। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।স্বামীরা জীবিত থাকা সত্বেও দীর্ঘদিন বিধবা ভাতা নিয়েছেন। অভিযুক্ত গ্রামের ১২ জন মহিলা। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের সিমডেগার জেলায়। অভিযোগ, জানুয়ারি মাস থেকে স্বামীদের কথা লুকিয়ে সরকারের দেওয়া বিধবা ভাতা নিয়ে যাচ্ছেন। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে স্থানীয় বিডিও।

আরও পড়ুন   ইন্ডিয়ান সুপার লিগের আগে ধাক্কা মোহন শিবিরে, চোট পেয়ে পুরো মরশুম মাঠের বাইরে তারকা ফুটবলার

তাঁর দাবি, “গত এক বছর ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছিলেন ১২ জন মহিলা। যখন প্রশাসনের হিসেব পত্র অডিট হচ্ছিল তখন বিষয়টি সামনে আসে। নথি জাল করে, প্রশাসনের চোখে ধুলো দিয়ে ১২ জন মহিলা এই কাজ করছিলেন।” বিডিওর দাবি, “এটা দেখে অবাক লাগছে, যে কি করে কোনও তথ্য জমা না করে তাঁরা টাকা তুললেন।” তাঁদের নাম উপভোক্তাদের তালিকায় সরাসরি ওঠা নিয়েও বিস্মিত বিডিও। ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি প্রশাসনের মদতেই একাজ হয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

তদন্তকারীদের দাবি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য রাজ্যের বিধবা মহিলাদের একটা টাকা মাসে দেয় রাজ্য সরকার। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মহিলারা এই টাকা পেয়ে থাকেন। ওই বিধবার বাড়িতে যদি নাবালক সন্তান বা নাতিনাতনি থাকে সেক্ষেত্রে আলাদা করে ভাতা দেওয়া হয়। ওই নবালক সন্তান ও নাতিনাতনিদের পড়াশোনা ও খাওয়ার জন্য এই টাকা দেওয়া হয়। কিন্তু সেই সুযোগ নিয়ে এই মহিলাদের দল যেটা করেছেন, সেটা নিন্দনীয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন    রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতি নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

About Post Author