সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষদের প্রতিনিয়ত বাঘ আর কুমিরের সঙ্গে লড়াই করেই জীবন যাপন করতে হয়। কথায় আছে ডাঙ্গায় বাঘ, আর জলে কুমির। মাঝে মাঝে সুন্দরবনে বিভিন্ন অঞ্চলে বাঘ ঢুকে পড়ে। লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনাও তেমন একটা ঘটনা। কুমির সাধারণত নদী-নালা আর বিভিন্ন খাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। কিন্তু বাড়ির পুকুর থেকে উদ্ধার হল দৈত্যাকার কুমির? তাও আবার ছোটখাটো নয়, প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি কুমির দেখতে পাওয়া গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের বনশ্যামনগর এলাকায় এক ব্যক্তির বাড়ির পুকুরে।

বাড়ির পুকুরে কুমির দেখতে পাওয়ার পরই গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে তড়িঘড়ি কুমির উদ্ধার করতে আসেন রামগঙ্গা রেঞ্জের বন কর্মীরা। স্থানীয় মানুষের সহযোগিতায় কয়েক ঘন্টা ধরে কুমিরের সঙ্গে লড়াই করার পর, অবশেষে কুমিরটিকে বাগে আনেন বনকর্মীরা। কুমির উদ্ধারের দৃশ্য দেখতে পুকুর পাড়ে ভিড় জমিয়ে ছিলেন হাজার হাজার মানুষ। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ওজন প্রায় ৩০০ কেজি।
আরও পড়ুন ভোপালে ‘ইন্ডিয়া জোটের’ প্রথম জনসভা বাতিলের ঘোষণা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের

আরও পড়ুন কোচের ভূমিকায় লিওনেল মেসি, কোন দলকে কোচিং করালেন?
বন কর্মীদের মতে, সম্প্রতি অমাবস্যার কোটালের জেরে সুন্দরবনের বিভিন্ন নদী-নালায় জনস্ফীতি দেখা গিয়েছিল। তার ফলে পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্প থেকে কুমিরটি বেরিয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে। কুমিরটিকে উদ্ধারের পর পাথরপ্রতিমার ভগবতপুর কুমির প্রকল্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শরীর ঠিক থাকায় সুন্দরবনের চুলকাটি জঙ্গলের কাছে খাঁড়িতে রাতে ছেড়ে দেওয়া হয় কুমিরটিকে।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ