Home » চুলের পরিচর্যায় ম্যাজিকের মত কাজ করবে নারকেল তেল ও পেঁয়াজের রস

চুলের পরিচর্যায় ম্যাজিকের মত কাজ করবে নারকেল তেল ও পেঁয়াজের রস

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর: চুলের পরিচর্যায় পেঁয়াজের রসের দারুণ ভূমিকা রয়েছে। পেঁয়াজের রসের সঙ্গে ঘরোয়া কিছু উপাদান মিশিয়ে চুলে ব্যাবহার করা যায়। চুলের বৃদ্ধি,চুল পড়া,কমানো,খুশকির সমস্যাসহ চুলের নানান সমস্যায় পেঁয়াজের রস ব্যবহার করা হয়ে থাকে। চুলের পরিচর্যায় পেঁয়াজ চুলের জন্য টনিক হিসাবে কাজ করে। পেয়াজে রয়েছে ভিটামিন, মিনারেল, সালফার,ক্যালসিয়াম ইত্যাদি। এছাড়াও মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে পেঁয়াজের রস ও নারকেল তেল ভালো কাজ করে। দেখে নেওয়া যাক চুলের পরিচর্যায় ঘরোয়া উপায়ে তৈরি পেঁয়াজের রসের কিছু ব্যবহার-

নারকেল তেল ও পেঁয়াজের রস
নারকেল তেলে থাকা আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদান চুলের জন্য খুবই উপকারী।তাই চুল পড়া কমাতে দুই টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই টেবিল চামচ নারকেল তেল,ও পাঁচ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিতে হবে।এবার এই মিশ্রণটি মাথার ত্বকে ম্যাসাজ করে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে।

ডিম ও পেঁয়াজের রস

চুলের পরিচর্যার জন্য ডিম খুবই উপকারী।ডিমে থাকা উচ্চমাত্রার প্রোটিন চুলের জন্য প্রয়োজনীয়।ডিমের সঙ্গে পেঁয়াজের রসের মিশ্রণ চুল পড়া কমাতে ব্যাপক সাহায্য করে।প্রথমে একটি ডিম ভালোকরে ফেটিয়ে নিতে হবে।এরপর এতে এক টেবিলচামচ পেঁয়াজের রস,৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে হবে।এবার এই মিশ্রণটি পুরো মাথায় ম্যসাজ করে রেখে দিতে হবে।আধঘণ্টা অপেক্ষা করার পর চুলে শ্যাম্পু করে নিতে হবে।

আলুর রস ও পেঁয়াজের রস
আলুতে উপস্থিত ভিটামিন-বি ও সি,আয়রন,জিঙ্ক ও নায়াসিন চুলের জন্য খুবই উপকারী।
আলুর রস ও পেঁয়াজের রসের মিশ্রণ ব্যাবহারের জন্য দুই টেবিল চামচ আলুর রস ও এক টেবিল চামচ পেঁয়াজের রস একসাথে মিশিয়ে মাথার ত্বকে ম্যসাজ করতে হবে।১০ মিনিট তা রেখে চুল ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন   অশান্ত মণিপুরে চারমাস পর চালু ইন্টারনেট পরিষেবা

অ্যালোভেরা এবং পেঁয়াজের রস

চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। চুলের পরিচর্যায় সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার করুন।

About Post Author