Home » মণিপুরে নিজের গ্রামে ছুটিতে থাকা সেনা জওয়ানকে অপহরণ করে খুন

মণিপুরে নিজের গ্রামে ছুটিতে থাকা সেনা জওয়ানকে অপহরণ করে খুন

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বর :মণিপুরের পশ্চিম ইম্ফল  জেলায় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাড়ি থেকে ছুটিতে থাকা সেনাকে অপহরণ করে এবং হত্যা করে প্রশাসনিক  শীর্ষ আধিকারিকরা রবিবার জানিয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তার দেহ উদ্ধার করা হয়।মণিপুরে নিজের গ্রাম থেকে অপহৃত ও নিহত সেনার নাম সার্তো থাংথাং কম।

শনিবার সকাল ১০টার দিকে তাঁকে অপহরণ হয় তখন সার্তো থাংথাং কম  ছুটিতে বাড়িতে মণিপুরে ছিলেন। তিনি ছুটি নেওয়ার আগে পর্যন্ত উত্তর-পূর্ব রাজ্যের লেইমাখং মিলিটারি স্টেশনে ছিলেন ।

মণিপুরে বাড়িতে ছুটিতে থাকা সেনার ১০ বছর বয়সী ছেলের মতে, যে একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল, সে এবং তার বাবা বারান্দায় কাজ করার সময় তিনজন লোক তাদের বাড়িতে প্রবেশ করেছিল।তার ছেলের বক্তব্য উদ্ধৃত করে পুলিশ আধিকারিকরা বলেছেন, “সশস্ত্র ব্যক্তিরা তাঁর মাথায় একটি পিস্তল ধরেছিল এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাকে একটি সাদা গাড়িতে তোলে ।”

পুলিশ কর্মকর্তারা আরও বলেন, “রবিবার ভোর পর্যন্ত সেনা জওয়ান কমের কোনওরকম খোঁজখবর পাওয়া যায়নি। সকাল ৯.৩০ টার দিকে ইম্ফল পূর্বের সোগোলমাং পিএসের অধীনে মংজামের পূর্বে খুনিংথেক গ্রামে তার দেহ পাওয়া যায়।”

আরও পড়ুন অপহৃত ও খুন হওয়া সেনার দেহ নিতে অস্বীকার স্ত্রীর

পুলিশ আধিকারিকদের  মতে, কম-কে তার ভাই এবং শ্যালক নিশ্চিতভাবে সনাক্ত করেছেন। আরও জানানো হয়েছে সৈনিকের মাথায় একটি বুলেটের ক্ষত রয়েছে।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারী  আধিকারিকরা ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

তথ্য অনুযায়ী, পরিবারের ইচ্ছা অনুযায়ী সৈনিকের শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং শোকাহত পরিবারকে সহায়তা করার জন্য সেনাবাহিনী একটি দল মনিপুরে মৃত সৈনিকের গ্রামে পৌঁছেছে ।।

আরও পড়ুন :এলওসি বরাবর ৩ জঙ্গি নিধন করল ভারতীয় সেনাবাহিনী

About Post Author