স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কার মাটিতে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে অষ্টমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে শেষ হয়ে যায় দাসুন শনাকাদের ইনিংস। জবাবে মাত্র ৬.১ ওভারেই জয়ের রান তুলে নেয় ভারতীয় ব্যাটাররা। ১০০ ওভারের একদিনের ম্যাচ শেষ হয়ে গিয়েছে মাত্র ২১.৩ ওভারে। ক্রিকেট প্রেমীদের মনোরঞ্জনে কিছুটা ঘাটতি পড়েছে। তবে, ক্রিকেট পরিসংখ্যানের কাজ যাঁরা করেন তাঁদের কাজ কিছুটা বাড়িয়েছে এই ম্যাচ। চলুন দেখে নেওয়া যাক রবিবারে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম কোন কোন নয়া রেকর্ডের সাক্ষী থাকল-

১. এটিই ভারতের সংক্ষিপ্ততম একদিনের ম্যাচ। ২১.৩ ওভারে বা ১২৯ বলে এশিয়া কাপের ফাইনালের ফয়সালা হয়ে গেল।
২. এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ভারত হারায় ১০ উইকেট ও ২৬৩ বল হাতে রেখে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এত বল বাকি রেখে ম্যাচ আগে ভারত জেতেনি। আন্তর্জাতিক একদিনের সিরিজের ফাইনালের নিরিখেও এটি সেরা।
৩. প্রথম দল হিসেবে আন্তর্জাতিক একদিনের সিরিজের ফাইনালে ১০ উইকেটে জয় পেল ভারত। ১৯৯৮ সালে শারজায় জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। একদিনের ফরম্যাটে এই কীর্তি আর দ্বিতীয় দলের নেই।

৪. কদিন আগে সুপার ফোরের ম্যাচে ভারতের ১০ টি উইকেট নিয়ে নজির গড়েছিলেন লঙ্কার স্পিনাররা। এদিন ভারতের পেসাররা সেই একই রেকর্ড গড়লেন। সিরাজ (৬), হার্দিক (৩) ও বুমরার (১) উইকেটের সৌজন্যে। এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয়বার বিপক্ষ দলের ১০ উইকেট নিলেন পেসাররা। চলতি এশিয়া কাপে গ্রুপের খেলায় ভারতের ১০ টি উইকেট নিয়েছিলেন পাক পেসাররা। যদিও সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়।
৫. আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সব থেকে কম ওভারে ইনিংস শেষ করার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। মাত্র ১৫.২ ওভারে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। এই তালিকায় শ্রীলঙ্কার উপরে রয়েছে ইউএসএ ও নামিবিয়া। এই ম্যাচে মাত্র ১২ রানে ৬ উইকেট হারিয়েও লজ্জার নজির গড়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বাংলার জোড়া সাফল্য

৬. প্রথম ১০ ওভারে সিরাজের ৫ উইকেটে সৌজন্যে ৬ টি উইকেট তুলে নেয় ভারত। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রথম ১০ ওভারে এটাই ভারতের সেরা বোলিং ফিগার। একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজের ২১ রানে ৬ উইকেট নেওয়ার পরিসংখ্যানটি এখনও পর্যন্ত সেরা।
৭. এশিয়া কাপের ফাইনালের চতুর্থ ওভারে ৪ উইকেট নেন সিরাজ। একদিনের ক্রিকেটে একবারে ৪ উইকেট নেওয়া সিরাজ দ্বিতীয় বোলার। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন আশিস নেহরা।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের