Home » নৈশভোজে দক্ষিণী স্বাদ পেতে জমিয়ে খান মাদুরাই মাশরুম

নৈশভোজে দক্ষিণী স্বাদ পেতে জমিয়ে খান মাদুরাই মাশরুম

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বরঃ বাড়িতে চিকেন, মটন, মাছের কারি হামেশাই হয়। সবসময় চিকেন বা মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাশরুমের একটি অচেনা পদ। মাশরুম রান্নায় দক্ষিণী স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাদুরাই মাশরুম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মাদুরাই মাশরুম। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই মাদুরাই মাশরুম খেলে আর ভুলতে পারবেন না। মাদুরাই মাশরুম বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মাশরুম- ৫০০ গ্রাম
বেবি অনিয়ন- ৭টি
তেজপাতা- ৩টি
হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ

আরও পড়ুন      আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সরকারি নথিপত্র

রন্ধন প্রণালী
প্রথমেই মাশরুম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে জল দিয়ে তাতে এক চিমটে নুন এবং মাশরুম দিয়ে ৩ মিনিট ফুটিয়ে তুলে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে গোটা পেঁয়াজগুলি দিয়ে দিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে মাশরুম দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি মাদুরাই মাশরুম। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে এই মাদুরাই মাশরুম।

About Post Author