সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বরঃ খাস কলকাতায় ফের চলল গুলি। রাস্তার উপর ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবার বৈকুন্ঠ ঘোষ রোডে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সৌমিত মণ্ডল।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ কসবার বৈকুন্ঠ ঘোষ রোডের স্থানীয় এক ক্লাবের সামনে অভিযুক্ত সৌমিত নোংরা ফেলতে গিয়েছিল। এরপর স্থানীয়রা তাঁকে বারণ করা সত্ত্বেও রাস্তার ওপর ময়লা ফেলে চলে যায়। অভিযোগ, কিছুক্ষণ পরে সে হাতে করে একটি পিস্তল নিয়ে এসে ঘটনাস্থলে হাজির হন। এরপর শুন্যে ২ রাউন্ড গুলিও চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি খবর পৌঁছয় কসবা থানায়।
আরও পড়ুন রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির নির্বাচনে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কসবা থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধৃত সৌমিত মণ্ডল নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে পরিচয় দিত। এমনকী পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরতেও দেখা গিয়েছে সৌমিতকে। বাবার লাইসেন্স প্রাপ্ত পিস্তল থেকেই সে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যদিও ধৃত সৌমিত মণ্ডলের বাবা আদেও পুলিশ কর্মী ছিল কি না, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন কসবায় ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা