স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর: ভারতীয় ফুটবল প্রেমীদের প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হল এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। বেঙ্গালুরুকে হারিয়ে ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স। জাতীয় দলের হয়ে এশিয়ান গেমস খেলতে গিয়েছেন সুনীল ছেত্রী। তাই এই ম্যাচে বেঙ্গালুরু এফসির হয়ে মাঠে নামতে পারেননি সুনীল।
আরও পড়ুন নেশায় অচেতনের সঙ্গে সম্মতি ছাড়াই যৌন সংসর্গ করে বিপাকে পুলিশ ইন্সপেক্টর

মাত্র কয়েকমাস আগের কথা। ইন্ডিয়ান সুপার লিগের গত মরশুমের দ্বিতীয় প্লে-অফ। কান্তিরাভায় মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। ম্যাচ জিততে পারলেই নিশ্চিত ফাইনালের টিকিট। ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছিল। রেফারি বেঙ্গালুরুকে পেনাল্টি দেন। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক থেকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী। সেদিনের সেই সিধান্ত মেনে নিতে পারেননি কেরালা ব্লাস্টার্স দল। ম্যাচের মাঝপথে মাঠ ছেড়ে নির্বাসনের মুখে পড়তে হয় হলুদ জার্সিধারিরা। এরকম বিতর্কিত ম্যাচ আইএসএলের ইতিহাসে বিরল। সেই ঘটনার পর ফের একবার মুখোমুখি হয়েছিল দক্ষিণ ভারতের দুই দল। বেঙ্গালুরুর বিরুদ্ধে বদলার ম্যাচ দেখতে জওহরলাল নেহরু স্টেডিয়ামের দখল নিয়েছিল কেরালা ব্লাস্টার্সের সদস্যরা। হলুদ পতাকা ও জার্সিতে ছেয়ে গিয়েছিল গোটা স্টেডিয়াম।

মাঠের বাইরের মত মাঠেও এদিন দেখা গেল হলুদ জার্সির দাপট। প্রথম ৬ মিনিটের মধ্যে বেঙ্গালুরুর রক্ষণকে দুবার পরীক্ষার সামনে ফেলে দিয়েছিল কেরালা। প্রথামরার্ধে প্রাধান্য নিয়ে খেললেও গোলের খাতা খুলতে পারেনি প্রবীর, প্রীতমরা। অপরদিকে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও, গোল মুখ খুলতে পারেনি বেঙ্গালুরুও। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোলটি হয়। লুনার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন বেঙ্গালুরুর ভিনড্রপ। এগিয়ে যায় কেরালা। ম্যাচের ৬৯ মিনিটে কেরালাকে দ্বিতীয় গোলটি উপহার দেন বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।

একটি নিরীহ ব্যাকপাস নিয়ন্ত্রণ করতে ভুল করেন অভিজ্ঞ এই গোলরক্ষক। সেই সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন লুনা। বেঙ্গালুরু ফুটবলারদের ভুলে ২-০ গোলের ব্যবধান এগিয়ে যায় কেরালা। নির্ধারিত সময়ের শেষের দিকে একটি গোল শোধ করে বেঙ্গালুরু। মনিরুলের মাটিঘেঁষা ক্রস থেকে গোল করেন কার্টিস মেইন। তবে ম্যাচে সমতাসূচক গোলের সন্ধান পায়নি তাঁরা। এই মরশুমে কেরালার দলটিতে রয়েছেন বাংলার দুই ফুটবলার প্রীতম কোটাল ও প্রবীর দাস। ফলে কেরালার সমর্থকদের পাশাপাশি বাংলার ফুটবলপ্রেমীদেরও নজর ছিল এই ম্যাচটির দিকে। বেঙ্গালুরুকে হারিয়ে টানা দ্বিতীয় মরশুমে উদ্বোধনী ম্যাচ জিতল কেরালা। পাশাপাশি গত ম্যাচের মধুর প্রতিশোধ নিলেন দ্যা টাস্কর্সরা।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের