সময় কলকাতা ডেস্ক,২৩ সেপ্টেম্বর : একটি নৃশংস ঘটনার মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল উত্তর প্রদেশ। উত্তর প্রদেশের বস্তি জেলার একটি গ্রামে স্ত্রীর গণধর্ষণের পর স্বামী ও স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে শনিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ এও স্বীকার করেছে, মর্মান্তিক পরিণতির পেছনে যে গণধর্ষণ ,এমনটাই অভিযোগে উঠে এসেছে। পুলিশ আরও জানিয়েছে ,এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে ৩০ বছর বয়সী ব্যক্তি এবং তার ২৭ বছর বয়সী স্ত্রী বিষ খেয়েছিলেন।স্বামী বৃহস্পতিবার মারা গেলেও স্ত্রী শুক্রবার গোরখপুরের একটি হাসপাতালে মারা যান, শনিবার বস্তির এসপি গোপাল কৃষ্ণা জানিয়েছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, আত্মঘাতী দম্পতির স্বজনরা অভিযোগ করেছেন যে ২০ এবং ২১ সেপ্টেম্বর তারিখের মধ্যবর্তী রাতে স্ত্রীকে রুধৌলি থানা এলাকায় তার বাড়িতে দুই ব্যক্তি গণধর্ষণ করে।পুলিশ বলেছে, আত্মহত্যা করে মারা যাওয়ার আগে, দম্পতি একটি ভিডিও রেকর্ড করেছিল যাতে তারা অভিযুক্তদের নাম উল্লেখ করে গিয়েছে।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ধর্ষণের ঘটনার সঙ্গে নির্যাতিতদের জমি বিক্রির সম্পর্ক রয়েছে।
মৃত দম্পতির সন্তানেরা পুলিশকে জানিয়েছে যে, শুক্রবার সকালে যখন তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তাদের বাবা-মা তাদের বলেছিল যে তাঁরা বিষ খেয়েছেন এবং তাঁরা আর বাঁচবেন না । পুলিশ এও জানিয়েছে যে ,মৃত দম্পতির তিনটি সন্তান যাদের মধ্যে আট ও ছয় বছর বয়সী দুই ছেলে এবং এক বছরের একটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন লটারির টিকিট বিক্রির ফাঁকে লোকনাট্য উপহার দিয়ে চলেছেন ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়ল জাহাঙ্গীর?
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার