Home » এশিয়াডের চতুর্থ দিনে চতুর্থ সোনা জয় ভারতের

এশিয়াডের চতুর্থ দিনে চতুর্থ সোনা জয় ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ সেপ্টেম্বর: এশিয়াডের পদক তালিকায় এগোচ্ছে ভারত। চতুর্থ দিনে একাধিক খেলায় পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদরা। তবে সব থেকে উল্লেখযোগ্য হল শ্যুটিং। এশিয়াডে শুটিংয়ে দুটি সোনা সহ একাধিক পদক জয় ভারতের।

আরও পড়ুন: এশিয়াডে ঘোড়সওয়ারিতে সোনা ভারতের, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

চিনে আয়োজিত এশিয়াডের চতুর্থ দিনে ভারতীয় ক্রীড়াবিদদের জয়জয়কার। শ্যুটিংয়ে চতুর্থ সোনা জয় ভারতের। ২৫ মিটার পিস্তল ইভেন্টের দলগত বিভাগে সোনা জিতেছে ভারতের মেয়েরা। ভারতের হয়ে এই দলগত বিভাগে অংশ নিয়েছিলেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। তাদের দলগত পয়েন্ট ১৭৫৯। এই ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছে আয়োজক চিন। তাদের দলগত পয়েন্ট ১৭৫৬।

আরও পড়ুন: নাগর্নো-কারাবাখের একটি জ্বালানী ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০, আহত শতাধিক

র‌্যাপিড ও প্রিসিশন এই প্রতিযোগিতায় মোট দুটি বিভাগ থাকে। মোট তিনটি রাউন্ডে খেলা হয়। তিনটি রাউন্ডে ভারতের শ্যুটার মনু স্কোর করেন ৯৯ ও ৯৯, ৯৯ ও ৯৭ এবং ৯৮ ও ৯৮। তিনটি রাউন্ডে এষার স্কোর ৯৮ ও ৯৬, ৯৯ ও ৯৮ এবং ৯৭ ও ৯৮। এই দলের অপর প্রতিযোগী রিদমের তিনটি রাউন্ডে স্কোর ৯৮ ও ৯৭, ৯৭ ও ৯৫ এবং ৯৮ ও ৯৮।

আরও পড়ুন: এশিয়ান গেমসে এবার সিঙ্গাপুরকে ১৬ গোল ভারতের

র‌্যাপিডে তিনটি রাউন্ড মিলিয়ে ভারতের তিন শ্যুটার স্কোর করেন ৮৮৩। প্রথম দুটি রাউন্ডে ভারত ২৯৫ করে স্কোর করেন। শেষ রাউন্ডে ভারত স্কোর করে ২৯৩। প্রিসিশনে ভারতের মোট স্কোর ৮৭৬। প্রথম রাউন্ডে ভারতের স্কোর ২৯২। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে স্কোর যথাক্রমে ২৯০ ও ২৯৪। সব মিলিয়ে মোট ১৭৫৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে শেষ করে ভারত। ভারতের তিন কন্যার কাছে স্নায়ুযুদ্ধে হারতে হয় চিনকে। মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে শেষ করতে হয় আয়োজক দেশকে।

About Post Author