Home » ভিনগ্রহী বা এলিয়েনরা আছে নাকি নেই? সরল পরীক্ষা হাতের মুঠোয় – বলছেন বিজ্ঞানীরা

ভিনগ্রহী বা এলিয়েনরা আছে নাকি নেই? সরল পরীক্ষা হাতের মুঠোয় – বলছেন বিজ্ঞানীরা

সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর :বিজ্ঞানীরা মনে করছেন ভিনগ্রহী বা এলিয়েনদের নিয়ে রহস্য আর থাকবে না। এলিয়েন লাইফ বা ভিনগ্রহের জীবন অনুসন্ধানে একটি সহজ পরীক্ষার মডেল সম্পন্ন বলেই বিজ্ঞানীরা দাবি করছেন।

ভিনগ্রহী বা এলিয়েন সহ বহির্বিশ্বের প্রাণ নিরুপণ করার পরীক্ষা যে হাতের মুঠোয় তা দাবি করছেন গবেষকরা।সম্প্রতি কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের বিজ্ঞানীরা এই তথ্যের সমর্থনে অনেক কথাই জানিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন,এই ব্রেকথ্রু বা অগ্রগতি জ্যোতির্বিজ্ঞানের “পবিত্র গ্রেইল” অনুসন্ধানে সহায়তা করে এবং এটি একটি নির্ভরযোগ্য পরীক্ষা যা নির্ধারণ করবে অন্য গ্রহে জীবন আছে বা ছিল কিনা। আবিষ্কারটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৯০ শতাংশ নির্ভুল ভাবে একটি নমুনা জৈবিক কিনা তা নির্ধারণ করে।

এক্ষেত্রে বিদ্যমান নমুনাগুলিতে ব্যবহার করা যেতে পারে, গবেষকরা বলছেন। এর অর্থ হতে পারে, উদাহরণস্বরূপ, ইতিমধ্যেই এমন নমুনা সংগ্রহ করা হয়েছে যা থেকে বলা যেতেই পারে যে মঙ্গলে প্রাণ আছে কিনা।বিজ্ঞানীরা আশা করছেন যে তাদের পরীক্ষাটি মার্স কিউরিওসিটি রোভারের স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স (এসএএম) যন্ত্র দ্বারা ইতিমধ্যে সংগৃহীত নমুনাগুলিতে ব্যবহার করা যেতে পারে।রোভারের সেই নমুনাগুলি বিশ্লেষণ করার জন্য বোর্ডে একটি যন্ত্র রয়েছে এবং সেই ডেটা পরীক্ষায় ব্যবহার করাও যেতে পারে বলে গবেষকরা জানাচ্ছেন।

পৃথিবীতে পাওয়া রহস্যময় এবং প্রাচীন শিলাগুলির ইতিহাস প্রকাশ করে অনুসন্ধানগুলি আমাদের নিজস্ব গ্রহ সম্পর্কে আরও জানাতে সাহায্য করতে পারে, বলেই জানানো হয়েছে।

জিম ক্লিভস  কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স, ওয়াশিংটন, ডিসির  দ্য আর্থ অ্যান্ড প্ল্যানেটস ল্যাবরেটরির গবেষণার প্রধান লেখক। তিনি বলেছেন, “আধুনিক বিজ্ঞানের মধ্যে বহির্জাগতিক জীবনের জন্য অনুসন্ধান একটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রচেষ্টার মধ্যে রয়েছে।”

আরও পড়ুন :ইউএফও!এবার আয়ারল্যান্ডের আকাশে ‘রহস্যময় বস্তু’!

About Post Author