সময় কলকাতা ডেস্ক, ১ অক্টোবরঃ রবিবারের নৈশভোজের ডিনারে চিকেন হলেই যেন আর কিছু লাগে না। কিন্তু চিকেনের একইরকম ঝোল, কষা সবসময় কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই চিকেন রান্নায় নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন কোরিয়ান ফ্রায়েড চিকেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান ফ্রায়েড চিকেন। বিশেষ করে রুটি, পরোটা বা নানের সঙ্গে একবার এই কোরিয়ান ফ্রায়েড চিকেন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। কোরিয়ান ফ্রায়েড চিকেন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। কোরিয়ান ফ্রায়েড চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বোনলেস চিকেনঃ ৫০০ গ্রাম
রসুনঃ ৮ কোয়া
ময়দাঃ হাফ কাপ
চিনিঃ ১ চা চামচ
তেলঃ পরিমাণ মত
তিলঃ ২ চা চামচ
মধুঃ ৩ টেবিল স্পুন
তিলের তেলঃ ২ টেবিল চামচ
রসুনের বাতাঃ ১ চা চামচ
সোয়াসসঃ ৪ টেবিল চামচ
পেঁয়াজঃ ২ টি
গোলমরিচ গুঁড়োঃ ২ টেবিল চামচ
কর্ন স্টার্চঃ ৩ কাপ
নুনঃ স্বাদমতো
আরও পড়ুন উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, দক্ষিণ দমদমে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

রন্ধন প্রণালী
প্রথমে একটি পাত্রে বোনলেস চিকেনগুলির সঙ্গে পেঁয়াজ, রসুন, নুন ও গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিন। একঘন্টা ম্যারিনেট করে রেখে দিন। এবার আলাদা একটি পাত্রে কর্নস্টার্চ, ময়দা, চিনি, গোলমরিচ, নুন ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ম্যারিনেট করার চিকেনগুলি ডুবিয়ে আরও একটি স্তর বানান। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে চিকেনগুলি সোনালি রঙ করে ভাজুন। এরপর অন্য একটি প্যানে ১/৪ কাপ জল, মধু, সোয়াসস, গার্লিক পাউডার ও তিলের তেল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। তাতে ভাজা চিকেনগুলি দিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। এবার চিকেনগুলি নামিয়ে নিয়ে উপর থেকে তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কোরিয়ান ফ্রায়েড চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি