Home » আদ্রিয়ান লুনার গোলে জিতে আইএসএলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেরালা

আদ্রিয়ান লুনার গোলে জিতে আইএসএলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেরালা

সময় কলকাতা ডেস্ক,২ অক্টোবর : ম্যাচের একমাত্র গোল করে দলকে জিতিয়ে ম্যান অফ দ্যা ম্যাচের সম্মান তো পেলেনই, কেরালা ব্লাস্টার্সকে আইএসএলের পয়েন্ট টেবলে যুগ্ম শীর্ষে নিয়ে এলেন আদ্রিয়ান লুনা । যদিও দুটি করে ম্যাচ খেলার শেষে গোল পার্থক্যর বিচারে  মোহনবাগান কার্যত টেবলে শীর্ষে তবুও দু দলের পয়েন্ট-ই ছয়। কেরালা ব্লাস্টার্স এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে এরকম সাড়া জাগানো শুরু করে নি। টানা দু ম্যাচ জিতে কেরালা এবার তাদের ক্লাবের আইএসএল ইতিহাসে  রেকর্ড গড়ে ফেলেছে।

কেরালা তাদের ঘরের মাঠে রবিবার জামশেদপুরকে সারাক্ষন কোনঠাসা করে রাখলেও প্রথমার্ধে গোল হয়নি।খেলার ৭৪ মিনিটে আদ্রিয়ান লুনা জয়সূচক গোলটি করেন। উরুগুয়ের ৩১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনা উরুগুয়ের  জাতীয় সিনিয়র দলের হয়ে সুযোগ না পেলেও  উরুগুয়ের  অনূর্ধ্ব কুড়ি এবং অনূর্ধ্ব সতের জাতীয় দলের হয়ে  ১৯ টি ম্যাচে ৯টি গোল করেছিলেন।গত দুটি মরশুমে কেরালার হয়ে ৪৩ টি ম্যাচ খেললেও খুব বেশি গোল পান নি। তবে তিনি যে আন্তর্জাতিক মানের খেলোয়াড়  তার প্রমাণ বারবার রেখেছেন। এদিনও তাঁর জাত চেনালেন তিনি।

এই ম্যাচের শেষে মোহনবাগান ও কেরালার পাশাপাশি আইএসএলের প্রারম্ভিক ভাগে প্রথম পাঁচে রয়েছে  ওড়িশা, মুম্বাই সিটি এবং ইস্টবেঙ্গল। এই তিনদলেরই দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তিনটি দলের পয়েন্ট ৪। তবে গোলপার্থক্যে মুম্বাই এবং ইস্টবেঙ্গলের চেয়ে  এগিয়ে আছে ওড়িশা।

আরও পড়ুন অ্যাথলেটিক্সে জয়জয়কার ভারতের! পরপর দুটি এশিয়াডে সোনা জয় করে নজির তেজিন্দারের

About Post Author