সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। ৩ অক্টোবর হাজিরা এড়ানোর পর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার রুজিরাকে তলব করা হল। আগামী ৯ অক্টোবর তাঁদেরকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলেই জানা গিয়েছে। কেননা আগামী ১০ অক্টোবর নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডি-র। গত সপ্তাহেই অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আগামী ৬ ও ৭ অক্টোবর তাঁদের হাজিরা দেওয়ার কথা। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইনফোর্সমেন্ট ডিরেক্টর। সেইসঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতে চান ইডি। জানা গিয়েছে, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণস্বরূপ ইডির হাতে এসেছে, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করতে চান।

প্রসঙ্গত, ৩ অক্টোবর লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা। এসবের মাঝেই গত শুক্রবার এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়ে দেয়, ৩ অক্টোবর তিনি ইডির তলবে হাজিরা দিতে পারবেন না। কারণ, সেসময় তিনি দিল্লিতে ধরনার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘সব বাধার মধ্যেই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য পৃথিবীর কোনও শক্তি আমায় দমাতে পারবে না। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। পারলে আমাকে আটকে দেখান।’
আরও পড়ুন কল্পনা চাওলার মৃত্যুর ২০ বছর পরে তাঁর বাবা প্রয়াত হলেন

উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-র স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। ইতিমধ্যেই অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কয়েকদিন আগেই ইডি, সিবিআই আধিকারিকদের আদালতে ডেকে পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকী ২৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সব ডিরেক্টর ও উচ্চ পদস্থ কর্মীদের সম্পত্তির খতিয়ান কোর্টে জমা দেয় ইডি। সেখানে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চান বিচারপতি। কেননা লতা তিনিও লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম ডিরেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। এরপরই ২৯ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য আদালতে দেওয়ার নির্দেশ দেন তিনি।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের