Home » পুজোর আগে ত্বকের জৌলুস ফেরাতে এই উপায়ে মাখুন কাঁচা দুধ

পুজোর আগে ত্বকের জৌলুস ফেরাতে এই উপায়ে মাখুন কাঁচা দুধ

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ ত্বকের জৌলুস ফেরাতে অনেকেই বাজার চলতি দামি দামি নানা প্রোডাক্ট ব্যবহার করেন। পুজোর আগে ত্বকের জৌলুস ফেরাতে এই উপায়ে মাখুন কাঁচা দুধখা হয় না। দিনের পর দিন ত্বকের জৌলুস কমে যায়। তাই পুজোর আগে আপনি যে কোনও দুটো দিন অন্তত ত্বকের যত্ন নিন। অল্প কয়েকদিনের মধ্যে ত্বকের জৌলুস ফেরাতে কাঁচা দুধ দারুণ কাজ করে। কাঁচা দুধ ত্বকের জৌলুস ফেরানোর পাশাপাশি আপনার দাগছোপ দূর করতে পারে। দেখে নেওয়া যাক কাঁচা দুধের কয়েকটি ম্যাসাজ-

পেঁপে ও কাঁচা দুধ
একটি আধ পাকা পেঁপে জোগাড় করে তার কয়েকটি টুকরো নিন।এর সাথে নিয়ে নিন পরিমাণ মতন দুধ। এবার এই দুটিকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে মিশ্রণটি মুখ ও গলায় মাখুন। মিশ্রণটি শুকিয়ে এলে ধুয়ে নিন। এক্ষেত্রে দুধের পাশাপাশি পেঁপের মধ্যে থাকা প্রয়োজনীয় ভিটামিন ত্বকের সমস্যা দূর করে।
কাঁচা দুধের ম্যাসাজ
সবার প্রথমে একটি পাত্রে কাঁচা দুধ রাখুন। এরপর আলতো হাতে মুখে মেখে নিন। মুখে ১০-১৫ মিনি্ট রাখুন। এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। এই অবস্থায় হালকা করে মুখে ম্যাসাজ করতে পারেন। কারণ এভাবে ম্যাসাজ করলে মুখে হাইড্রেট থাকে। ফেরে জেল্লাও।

আরও পড়ুন        কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি! জানুন রাশিফল

কলা ও কাঁচা দুধ
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো কলা ও দুধ মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণকে মুখে মেখে নিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। এই মিশ্রণ মুখের যাবতীয় ময়লা দূর করে,এমনকি ত্বকের জেল্লা ফিরে পেতেও সাহায্য করে।
শসার সঙ্গে কাঁচা দুধ
একটি শসার রস করে সেটিকে দুধের সাথে মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষন রাখার পর ধুয়ে নিন।এই মিশ্রন মুখে মাখলে ত্বকের মধ্যে থাকা নোংরা বেরিয়ে যায়। ফিরে আসে জৌলুস।

About Post Author