Home » ত্বকের ভরপুর জেল্লা পেতে নিয়মিত ব্যবহার করুন ভিটামিন সি সিরাম

ত্বকের ভরপুর জেল্লা পেতে নিয়মিত ব্যবহার করুন ভিটামিন সি সিরাম

সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবরঃ  ত্বকের ভরপুর জেল্লা পেতে প্রত্যেকেই পুজোর আগে থেকে বিশেষ উপায়ে যত্ন নেন। কেননা বাইরের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়াদাওয়া, অনিদ্রা যে শুধু শরীরের ওপর প্রভাব ফেলে,তা একদমই নয়। ত্বকেও এর ব্যাপক প্রভাব পড়ে। সেই কারণে ত্বকের দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। যাদের তৈলাক্ত ত্বক,ধুলাবালিতে তাঁদের ত্বকের ভরপুর জেল্লা নষ্ট হতে থাকে। তবে জানেন কি ত্বকের ভরপুর জেল্লা পেতে ফেস সিরাম দারুণ কাজ করে। ফেস সিরাম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ত্বকের ভরপুর জেল্লা খুব তাড়াতাড়ি ফিরে পাওয়া যায়। এক্ষেত্রে ত্বকের ভরপুর জেল্লা পেতে আপনি ভিটামিন সি সিরাম ছাড়াও এমন কিছু সিরাম ব্যবহার করতে পারেন,যা খুব তাড়াতাড়ি ত্বকের দাগছোপের সমস্যা থেকে মুক্তি দেয়। এই তালিকায় রয়েছে-

ভিটামিন সি সিরাম

ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে ভিটামিন সি সিরাম ম্যাজিকের মত কাজ করে। এই সিরাম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ত্বকের জেল্লা ফেরে। এমনকী ত্বকের দাগছোপ দূর করতেও সাহায্য করে এই সিরাম।

আরও পড়ুন    মানসিক অবসাদ থেকে মুক্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি! জানুন রাশিফল

পেপটাইডযুক্ত সিরাম
ত্বকের ভরপুর জেল্লা পেতে প্রয়োজন কোলাজেন। এই কোলাজেনই হল ত্বকের প্রোটিন। বয়স বাড়লে ত্বকে কোলাজেন উৎপাদনের মাত্রা কমতে থাকে। তাই ত্বকের কোলাজেন পেতে পেপটাইডযুক্ত সিরাম ব্যবহার করুন।

আরও পড়ুন    এশিয়ান গেমসে দিনের দ্বিতীয় সোনা ভারতের, স্কোয়াশে সোনা জিতলেন দীপিকা-হরিন্দর জুটি

নায়াসিনামাইড সিরাম
ত্বকের দাগছোপ, ব্রণ, র্যাশ দূর করে নায়াসিনামাইড সিরাম। এমনকী ত্বকের ওপেন পোরসের সমস্যা দূর করে নায়াসিনামাইড সিরাম।

গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত সিরাম

ত্বকে ব্ল্যাকহেড্‌স বা হোয়াইটহেড্‌সের সমস্যা থাকলে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। সেইসঙ্গে বয়সের ছাপ পড়তে দেয় না এই সিরাম।

About Post Author