Home » ইলিশের মরশুমে নতুন স্বাদ পেতে বানিয়ে ফেলুন ইলিশ পোলাও

ইলিশের মরশুমে নতুন স্বাদ পেতে বানিয়ে ফেলুন ইলিশ পোলাও

সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবরঃ পোলাও কমবেশি সবারই খুব প্রিয়। চিকেন হোক কিংবা আলুর দম বা পনির— সবকিছুর সঙ্গেই পোলাও একেবারে জমে যায়। কিন্তু পোলাও মানেই কি চিংড়ি? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ইলিশ পোলাও। কলকাতা ও শহরতলিতে ফের যেন শুরু হয়েছে সস্তার ইলিশের মরশুম। তাই পোলাওয়ের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশ পোলাও। চিকেন কষা কিংবা পনিরের সঙ্গে একেবারে জমে যাবে ইলিশ পোলাও। ইলিশ পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    তৃণমূলের রাজভবন অভিযানের আগেই উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস

উপকরণ
ইলিশ মাছ- ৬ পিস
বাসমতি চাল-১ কেজি
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
পেঁয়াজ-৬টি
তেজপাতা-২টি
ক্ষীর-আধ কাপ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-১ চা চামচ
গোলমরিচ-১ চা চামচ
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই ইলিশের মধ্যে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে হালকা ভেজে নিন। এরপর চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে ইলিশ মাছ হালকা হাতে ওপরে বসিয়ে দিন। সেইসঙ্গে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে নিন। চিকেন কিংবা পনিরের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ইলিশ পোলাও।

About Post Author