Home » স্পিনারদের দাপটে আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের অনায়াস জয়

স্পিনারদের দাপটে আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের অনায়াস জয়

সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবর : বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ধরমশালায় আফগানিস্তানকে কার্যত হেলায় হারাল বাংলাদেশ।জয় এল ৬ উইকেটে। বাংলাদেশের স্পিনারদের দাপটেই জয় এল অনায়াসে।

শনিবার সকালে হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠায় আফগানিস্তানকে। আফগানিস্তানের শুরু ভালো হয়েছিল এবং একটা সময় তাদের স্কোর ছিল ২ উইকেটে ১১২। তারপরে পরপর দুটি উইকেট খোয়াতেই ম্যাচ থেকে হারিয়ে যায় আফগানিস্তান। মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহ গুরুবাজ কে ফেরানোর পরে তাসের ঘরের মত ভেঙে পড়ে আফগান ইনিংস। ৩৭ ওভার ২ বলে ১৫৬ রানে রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের স্পিনারদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট পান।

পাল্টা ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মোটেই ভালো হয় নি।২৭ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরে যান। এরপরে হাল ধরে মিরাজ ও শান্ত।দুজনের জুটিতে ৯৭ রান ওঠে। এরপরে শাকিব দ্রুত ফিরলেও ম্যাচ জিতিয়ে ফেরেন শান্ত। তাঁর সংগ্রহ অপরাজিত ৫৯ রান। ৩৪ ওভার ৪ বল খেলেই আফগানদের বাধা টপকে জয়ের টার্গেটে পৌঁছে যাওয়া বাংলাদেশের প্রাপ্তি মনোবল । মনোবল তুঙ্গে থাকলেও পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ  নিউজিল্যান্ড যারা গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তাদের প্রথম ম্যাচে দুরমুশ করেছে। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েও নিউজিল্যান্ডের সামনে পড়া বাংলাদেশের কিছুটা অস্বস্তি থাকছেই। ওপেনারদের বিশেষত লিটন দাসের ফর্ম বাংলাদেশকে নিয়ে রয়েছে দুশ্চিন্তার অবকাশ।

আরও পড়ুন স্যার আলেক্স ফার্গুসনের জীবনসঙ্গিনীর জীবনাবসান

About Post Author