Home » ইজরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়াল

ইজরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়াল

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর : ইজরায়েল-হামাস    যুদ্ধে শনিবার প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের আকস্মিক এবং ব্যাপক হামলায়  ৬০০-র বেশি ইসরায়েলি এবং প্রায় ৩৭০ জন গাজার বাসিন্দা নিহত হয়েছে।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পাল্টা জবাবে গাজায় হামাসের আস্তানা কমিয়ে ধ্বংসস্তুপে পরিণত করার ঘোষণা করেছেন ।

অন্যদিকে, ইজরায়েল-হামাস যুদ্ধে উপকূলীয় ছিটমহলে তীব্র বিমান হামলার ফলে গাজায় প্যালেস্টাইনিদের মৃতের সংখ্যা কম করে হলেও  ২৩২ এ পৌঁছেছে।

সূত্রের খবর, সারা রাত ধরে, ইসরায়েলের অন্তত ২২টি স্থানে ইসরায়েলি বাহিনী এবং শত শত হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে অন্তত দুটি এলাকা রয়েছে যেখানে বন্দুকধারীরা কব্জা করে রেখেছিল। বন্দুকধারীরা এখানে বেশ কিছু মানুষকে বন্দী করে রেখেছে।সেনাবাহিনী আরও বলেছে যে “সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে এবং জোরপূর্বক বাড়িতে ঢুকেছে, যার ফলে বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।”

বিপুল সংখ্যায় প্রাণহানির পাশাপাশি ,  ইসরায়েলে সহস্রাধিক মানুষ বন্দুকের গুলিতে বা রকেটের আঘাতে আহত হয়েছেন।  ইজরায়েল-হামাস যুদ্ধে বিপুল হতাহতের পাশাপাশি বন্দীদের নিয়ে উদ্বেগ বাড়ছে। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা  জানিয়েছে, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলার সময় হামাস যাদের বন্দী করেছে তাদের মধ্যে বেশ কিছুসংখ্যক আমেরিকান রয়েছে।

কূটনীতিক মাইকেল হারজোগকে সংবাদমাধ্যমে  জিজ্ঞাসা করা হয়েছিল যে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী দক্ষিণ ইস্রায়েলে যে সৈন্য এবং বেসামরিক নাগরিকদের অপহরণ করেছে তাদের মধ্যে আমেরিকানরা আছে কিনা। তিনি জানান,আমি বুঝতে পারছি সেখানে এরকম বিষয় আছে, কিন্তু আমার কাছে বিশদ বিবরণ নেই।”

আরও পড়ুন :বেঙ্গালুরুতে আতসবাজির দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১২

About Post Author